সর্বশেষ

চট্টগ্রাম বন্দরের তিন পয়েন্টে স্কপের অবরোধ আজ

  • 1:46 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ নভেম্বর- চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে আজ বুধবার অবরোধ কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দরের তিনটি প্রবেশ পথে এই অবরোধ চলবে। স্কপের ঘোষণার পর বাম গণতান্ত্রিক জোট এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বেশ কয়েকটি বাম সংগঠন কর্মসূচিকে সমর্থন জানিয়েছে।

স্কপের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাইলের মাথা সিমেন্স হোস্টেল এলাকা, টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড়পোল এলাকায় অবরোধ পালিত হবে। বন্দরের আশপাশে সমাবেশের অনুমতি না থাকায় স্কপ নির্ধারিত তিন পয়েন্টেই অবস্থান কর্মসূচি করবে।

এর আগে সোমবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে স্কপ নেতাদের বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। সেই বৈঠক ব্যর্থ হওয়ার পর আজকের কর্মসূচি বহাল রাখার ঘোষণা দেয় সংগঠনটি।

বিদেশি কোম্পানিকে টার্মিনাল ইজারা দেওয়ার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন বাম জোটের নেতারা। তাঁদের বিবৃতিতে বলা হয়েছে, বন্দর দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্গে জড়িত, তাই বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা দেওয়া গ্রহণযোগ্য নয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বন্দর সম্পর্কিত যেকোনো চুক্তি দেশের স্বার্থের সঙ্গে জড়িত, তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই। তিনি অবিলম্বে সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধের দাবি জানান।

ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়গুলো স্পষ্ট নয় এবং জনগণকে অজ্ঞাত রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া উদ্বেগজনক। সভায় অংশ নেওয়া অন্যান্য নেতারাও চুক্তি বাতিল এবং স্কপের আন্দোলনে সংহতি জানান।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au