বাংলাদেশ

আবুল সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

  • 2:04 pm - November 26, 2025
  • পঠিত হয়েছে:৫৭ বার
বাউল আবুল সরকারকে গ্রেপ্তার, বাউলদের ওপর হামলা এবং প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য।

মেলবোর্ন, ২৬ নভেম্বর- বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে দুই দিনের আলটিমেটাম দিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। তাঁকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। একই সঙ্গে মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার ঘটনাকে নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থ হওয়ায় সংস্কৃতি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং আবুল সরকারের মুক্তির দাবি তুলে ধরেন নেতারা। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মুফিজুর রহমান লালটুর সভাপতিত্বে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে বাউল রীতা দেওয়ান ও শরিয়ত সরকারকে কারাবন্দি করা হয়েছিল। তখন যেমন প্রতিবাদ হয়েছে, আজও তাঁরা একইভাবে রাস্তায় দাঁড়িয়েছেন।

দেশের ৩৬ জন লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মী এক যৌথ বিবৃতিতে বাউল-ফকিরদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, মাজারে হামলা, কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলা, বাউলশিল্পীদের চুল কেটে অপমান করা এবং নারীদের পোশাক নিয়ে কটূক্তি দেশের ইতিহাস ও সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। তাদের অভিযোগ, জুলাইয়ের পর একটি বিশেষ গোষ্ঠী ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে।

অন্যদিকে মানিকগঞ্জে বাউলদের ওপর হামলার বিষয়ে হেফাজতে ইসলামের নেতারা বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত’ এবং ‘আওয়ামী লীগের দোসররা উস্কানি দিয়েছে’। তারা তৌহিদী জনতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তবে বাউলশিল্পী আবদুল আলিমের করা মামলায় গতকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় কারও নাম উল্লেখ না থাকায় ভিডিও দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সদর থানার ওসি কামাল হোসেন।

 

এই শাখার আরও খবর

ইরানসহ ৩ দেশে দেড় কোটি ডলারের সহায়তা দেবে জাপান

মেলবোর্ন, ২৬ জুন- মধ্যপ্রাচ্যের চলমান সংকট মোকাবিলায় ইরান, লেবানন ও ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জরুরি মানবিক সহায়তা হিসেবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার অনুদানের…

পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ৬ সেনা নিহতের কথা স্বীকার করল ভারত

মেলবোর্ন, ২৬ জুন- পাকিস্তানের সঙ্গে গত বছরের সামরিক সংঘাতে নিহত ছয় সেনা সদস্যের পরিচয় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ভারত সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,…

মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো

মেলবোর্ন, ২৬ জুন- লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এখনো রহস্যের জট কাটেনি। হত্যাকাণ্ডের একদিন পরও এ ঘটনায় কোনো মামলা…

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

মেলবোর্ন, ২৬ জুন- কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছরের মে মাসে প্রাদুর্ভাব ঘোষণার পর থেকে এখন পর্যন্ত…

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার, হাজারো নাবিক উদ্ধারের অভিযান স্থগিত

মেলবোর্ন, ২৬ জুন- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর সেখানে আটকে থাকা হাজারো নাবিককে উদ্ধারে পরিচালিত আন্তর্জাতিক অভিযান সাময়িকভাবে…

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

মেলবোর্ন, ২৬ জুন- বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au