নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক
নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…
মেলবোর্ন, ২৭ নভেম্বর- শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলায় পক্ষে আদালতে লড়াই করার দায়িত্ব নেবেন না আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।
পান্না বলেন, যে আদালতের প্রতি শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে তিনি তার পক্ষে লড়বেন না। তিনি জানান, রাষ্ট্র তাঁকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিক চিঠি পাননি। চিঠি পাওয়ার পর তিনি ফরমালভাবে পদত্যাগের বিষয়টি জানাবেন।
এছাড়া তিনি জানিয়েছেন, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন। পান্না ভিডিও বার্তায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি লড়াই করারও ঘোষণা দিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au