সর্বশেষ

ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

  • 7:30 am - November 28, 2025
  • পঠিত হয়েছে:২৩৪ বার
রাত প্রায় ১২টা ১৫ মিনিটে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া আর আগুনের শিখা লক্ষ্য করেন।

মেলবোর্ন, ২৮ নভেম্বর- ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে। বাসটির মালিক আবুল কালাম বাসটি সেখানে রেখে বাড়ি চলে যান। পরে রাত প্রায় ১২টা ১৫ মিনিটে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া আর আগুনের শিখা লক্ষ্য করেন। তারা সঙ্গে সঙ্গে পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সুয়াপুর খড়ারচর সড়কের পাশে বাসটি দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেলেও তার আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। ধামরাই ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুল হক মিয়া বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল, তবে স্থানীয়দের প্রচেষ্টায় তা নেভানো সম্ভব হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন দিতে পারে। কারণ বাসটি বন্ধ অবস্থায় ছিল এবং সেখানে কেউ ছিলেন না।

ধামরাই থানার উপপরিদর্শক পরিমল সূত্রধর বলেন, নতুন সেতুর কিছুটা দূরে বাসটি দাঁড় করানো ছিল। আনুমানিক পৌনে ১২টার দিকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে বাসের ভেতরের সিট ও কাচ পুড়ে গেছে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au