বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

  • 7:26 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বিতীয় দফার গুলিবিনিময়ে সাদ্দাম হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম এলাকার মস্তু মিয়ার ছেলে এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয়রা বলেন, বুধবার সন্ধ্যায় কান্দিপাড়ায় লায়ন শাকিল গ্রুপ ও দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে তিনজন আহত হন। উত্তেজনা চলছিল সারাদিন। রাতের দিকে দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে বাড়ি থেকে ডেকে নেন বলে অভিযোগ পরিবারের। কিছুক্ষণ পর জানানো হয় তিনি সড়কে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই পরিকল্পিতভাবে সাদ্দামকে হত্যা করা হয়েছে। স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ বলেন, সাদ্দাম তার সঙ্গে ছিলেন। লায়ন শাকিলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ার সময় সাদ্দাম লক্ষ্যবস্তু হন।

সদর মডেল থানার ওসি আজহারুল ইসলাম জানান, আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

এরই মধ্যে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং দ্রুত বিচার দাবি করছেন।

 

এই শাখার আরও খবর

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

৯০ কোটি দেনা, বেড়াতেন পালিয়ে; যেভাবে ঘুরে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বলিউডের ‘বিগ বি’ খ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনেও এসেছিল এমন এক সময়, যখন তারকা খ্যাতি থাকলেও হাতে ছিল না কাজ, ব্যাংকে ছিল না টাকা। একসময়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au