সর্বশেষ

দেশে ভিন্নমত প্রকাশ করলেই শত্রু ভাবা হয়: মির্জা ফখরুল

  • 7:53 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:১৬১ বার
স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ভিন্নমত প্রকাশ করলেই তাকে শত্রু হিসেবে দেখা হয়। তিনি সবাইকে এই মনোভাব থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, দেশে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কেউ ভিন্নমত পোষণ করলে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও রাজনীতিকদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা গণতন্ত্রকে শক্তিশালী করে না। বরং এতে নৈরাজ্য তৈরি হয় এবং মব ভায়োলেন্সকে উসকে দেয়। তিনি মনে করেন, এসব কর্মকাণ্ড গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

আসন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুরো দেশ ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায় আছে। তিনি আশা প্রকাশ করেন যে এই নির্বাচন দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে গণতন্ত্রের পথে ফিরতে হলে গণমাধ্যমের স্বাধীনতাকে সম্মান জানাতে হবে। তার মতে, মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি এবং তা নিয়ে কোনো আপস করা যাবে না।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি একটি প্রমাণিত রাজনৈতিক দল। এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্ধ থাকা পত্রিকাগুলো পুনরায় চালু করেছিলেন এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পরবর্তী সময়ে খালেদা জিয়াও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করেছেন।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের অনুসারী হয়ে নয়, সাংবাদিকসহ সবাইকে নিজেদের শক্তির ওপর দাঁড়াতে হবে। তাহলেই অধিকার আদায় সম্ভব হবে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au