বাংলাদেশ

ঈশ্বরদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ: আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবকের পরিচয় মিলল

  • 10:49 pm - November 28, 2025
  • পঠিত হয়েছে:২১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ নভেম্বর- পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে বৈরী পরিস্থিতির মধ্যে যে যুবকের আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছোড়ার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল, তার পরিচয় শনাক্ত হয়েছে। সংঘর্ষের সময় প্রকাশ্যে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি করতে দেখা ওই যুবকের নাম তুষার মন্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার বাসিন্দা এবং তাহের মণ্ডলের ছেলে। স্থানীয়দের দাবি, তুষার জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের ভাতিজা মামুনের ঘনিষ্ঠ সহচর এবং দলের সক্রিয় কর্মী।

ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তুষার মন্ডলের পরিচয় নিয়ে নানা আলোচনা চলছিল। বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব অভিযোগ করে বলেন, দিনের আলোয় সশস্ত্র হামলায় তুষার বিএনপি কর্মীদের ওপর গুলি চালিয়েছে এবং তিনি জামায়াতনেতা তালেব মন্ডলের ভাতিজা মামুনের নেতৃত্বাধীন গ্রুপের সদস্য।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অধ্যাপক আবু তালেব মন্ডল। বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভিডিওতে দেখা যুবক জামায়াতের কেউ নন এবং তিনি ব্যক্তিগতভাবে ওই যুবককে চেনেন না।

ঈশ্বরদী থানার ওসি আ.স.ম. আব্দুন নূর জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে তুষারের পরিচয় এবং ভিডিওর সত্যতা যাচাই করছে। নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ্ব মোড়ে আগের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের কার্যত যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। গুলিবর্ষণ, ভাঙচুর এবং মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। সংঘর্ষের মধ্যে জামায়াতের প্রার্থী আবু তালেব এবং বিএনপির কৃষক দলের আহ্বায়ক মক্কেল মৃধাসহ অনেকে আহত অবস্থায় চিকিৎসা নেন।

সংঘর্ষের ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা এখনও বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এই শাখার আরও খবর

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়াল কোয়ার্টার ফাইনালে, চেলসি বিদায়

মেলবোর্ন, ১৮ মার্চ- সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারার পর রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ইতিহাদে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়রের…

আলী লারিজানির শূন্যতা কীভাবে পূরণ করবে ইরান

মেলবোর্ন, ১৮ মার্চ- ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান ও অন্যতম প্রভাবশালী নেতা আলী লারিজানি নিহত হওয়ার পর তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে তাকে…

ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, আপডেট দিতে বলছে গুগল

মেলবোর্ন, ১৮ মার্চ- বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ক্রোমে একটি গুরুতর দুর্বলতা ধরা পড়েছে, যা…

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১৮ মার্চ- প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের মধ্যে। এ সময় প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ…

মধ্যপ্রাচ্য সংকটে সারের বাজারে চাপ, আমদানিনির্ভর বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

মেলবোর্ন, ১৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে সারের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আমদানিনির্ভর বাংলাদেশ-এও,…

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

মেলবোর্ন, ১৮ মার্চ- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দুর্দান্ত পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। দুই লেগ মিলিয়ে চেলসি-কে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি ক্লাবটি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au