বিশ্ব

শোষণের বদলে কার্বন ছড়াচ্ছে আফ্রিকার বনগুলো

  • 1:46 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১৪ বার
ছবি: এএফপি

মেলবোর্ন, ২৯ নভেম্বর- নতুন এক গবেষণায় জানা গেছে, আফ্রিকার বনভূমি আর কার্বন শোষণকারী অঞ্চল হিসেবে কাজ করছে না। বরং বিপরীত ঘটনায় এই বনগুলো এখন কার্বন নিঃসরণের উৎসে পরিণত হয়েছে। ফলাফল প্রকাশের পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রেইনফরেস্ট অঞ্চলের পরিবেশগত ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞানীরা জানান, ২০১০ সালের পর থেকে আফ্রিকার বনভূমিতে নাটকীয় পরিবর্তন ধরা পড়ে। দক্ষিণ আমেরিকার অ্যামাজন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার রেইনফরেস্ট অঞ্চলগুলো একসময় বৈশ্বিক উষ্ণতা কমাতে সহায়ক ছিল। কিন্তু দ্রুত বন ধ্বংস, খনিজ উত্তোলন, জমির ব্যবহার বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির কারণে এগুলো এখন জলবায়ু সংকটকে আরও তীব্র করছে।

গবেষণায় দেখা যায়, ২০১০ থেকে ২০১৭ সালের মধ্যে আফ্রিকার বন প্রতিবছর প্রায় ১০৬ বিলিয়ন কেজি জৈবভর হারিয়েছে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর আর্দ্র-ক্রান্তীয় বন, মাদাগাস্কার এবং পশ্চিম আফ্রিকার কিছু অঞ্চল।

উপগ্রহচিত্র ও মেশিন লার্নিংয়ের সাহায্যে যুক্তরাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ১০ বছরের কার্বন পরিবর্তন বিশ্লেষণ করেন। তাঁদের তথ্য বলছে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এই বনগুলো কার্বন শোষণ করত। ২০১০-এর পর ব্যাপক বন উজাড়ের কারণে এই ভূমিকা সম্পূর্ণ বদলে যায়।

গবেষকেরা সতর্ক করেছেন যে, দ্রুত পদক্ষেপ না নিলে পৃথিবী তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্বন বাফারগুলোর একটি হারাবে। প্রতিবেদন অনুযায়ী, বন সংরক্ষণে বিনিয়োগ বাড়ানোই এখন জরুরি।

ব্রাজিল ইতিমধ্যে ‘ট্রপিক্যাল ফরেস্ট ফরএভার ফ্যাসিলিটি (টিএফএফএফ)’ নামের একটি উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্য বন উজাড় কমাতে সংশ্লিষ্ট দেশগুলোকে আর্থিক প্রণোদনা দেওয়া। যদিও ১০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৬ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে কয়েকটি দেশ।

গবেষণার অন্যতম লেখক হাইকো বালৎসার মনে করিয়ে দিয়েছেন, ২০৩০ সালের মধ্যে বন ধ্বংস বন্ধের প্রতিশ্রুতি বিশ্বনেতারা কপ২৬ সম্মেলনে দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার খুব কমই অগ্রগতি দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার বন রক্ষা না হলে বৈশ্বিক জলবায়ু ঝুঁকি আরও বাড়বে। তাই খনিজ উত্তোলন, কৃষি সম্প্রসারণ ও অবকাঠামো নির্মাণের চাপ কমিয়ে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা এখন সময়ের দাবি।

এই শাখার আরও খবর

ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়াল কোয়ার্টার ফাইনালে, চেলসি বিদায়

মেলবোর্ন, ১৮ মার্চ- সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারার পর রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ ইতিহাদে ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে। ভিনিসিয়ুস জুনিয়রের…

আলী লারিজানির শূন্যতা কীভাবে পূরণ করবে ইরান

মেলবোর্ন, ১৮ মার্চ- ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান ও অন্যতম প্রভাবশালী নেতা আলী লারিজানি নিহত হওয়ার পর তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিশেষ করে তাকে…

ক্রোমে গুরুতর নিরাপত্তা ত্রুটি, আপডেট দিতে বলছে গুগল

মেলবোর্ন, ১৮ মার্চ- বিশ্বজুড়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য গুরুতর নিরাপত্তা সতর্কতা জারি করেছে গুগল। সংস্থাটি জানিয়েছে, ক্রোমে একটি গুরুতর দুর্বলতা ধরা পড়েছে, যা…

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেলবোর্ন, ১৮ মার্চ- প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে জাতীয় সংসদকার্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের মধ্যে। এ সময় প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ…

মধ্যপ্রাচ্য সংকটে সারের বাজারে চাপ, আমদানিনির্ভর বাংলাদেশে বাড়ছে উদ্বেগ

মেলবোর্ন, ১৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তায় বিশ্ববাজারে সারের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে আমদানিনির্ভর বাংলাদেশ-এও,…

চেলসিকে ৮ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

মেলবোর্ন, ১৮ মার্চ- চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দুর্দান্ত পারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেই কোয়ার্টার ফাইনালে উঠেছে। দুই লেগ মিলিয়ে চেলসি-কে ৮-২ গোলে বিধ্বস্ত করেছে ফরাসি ক্লাবটি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au