বিশ্ব

হিউম্যান রাইটস ওয়াচকে নিষিদ্ধ করল রাশিয়া

  • 4:18 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৯ নভেম্বর- রাশিয়া মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত সংগঠনের তালিকায় যুক্ত করেছে। শুক্রবার বিচার মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, এই পদক্ষেপের ফলে নিউইয়র্কভিত্তিক সংগঠনটির দেশটিতে সব ধরনের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়েছে।

সিদ্ধান্তের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ২০২২ সালে রাশিয়ায় নিজেদের দপ্তর বন্ধ করতে বাধ্য হওয়া হিউম্যান রাইটস ওয়াচও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ক্রেমলিনের নীতি বা যুদ্ধের সমালোচনা করেছে এমন বহু আন্তর্জাতিক সংগঠনকে নিষিদ্ধ তালিকায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মস্কোর অভিযোগ, এ ধরনের সংগঠনগুলো রুশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সহায়তা করে।

হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত ও প্রতিবেদন প্রকাশের জন্য পরিচিত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক লঙ্ঘনের অভিযোগ তুলে আসছিল সংগঠনটি, যা রাশিয়া বরাবর অস্বীকার করেছে।

রাশিয়ায় এর আগে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, গ্রিনপিস, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং এলটন জন এইডস ফাউন্ডেশনকে অবাঞ্ছিত তালিকায় যুক্ত করা হয়েছে। এই তকমা পাওয়ার পর এসব সংগঠনের সঙ্গে কাজ করা বা তাদের অর্থায়ন করা রাশিয়ায় ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয়।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au