সর্বশেষ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটময়’

  • 5:28 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা আবারও অবনতি হয়েছে। তার চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে সংকটময় অবস্থায় আছেন এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে।

শুক্রবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের বৈঠক হয়। এর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন শীর্ষ নেতা হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থার খোঁজ নেন। ফখরুল পরে সাংবাদিকদের জানান, চিকিৎসকেরা তাদের জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়। তিনি বলেন, দলের পক্ষ থেকে দেশের মানুষের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং সারা দেশের মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিন বাদ জুমা রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় জামে মসজিদেও দোয়ার আয়োজন হয়। দোয়া শেষে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কারাবরণ করেছেন। এখন তার জন্য সবাইকে দোয়া করতে হবে যেন তিনি সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরতে পারেন।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে দেশবাসীর কাছে দোয়া চান। জানান যে তিনি রাত দুইটা পর্যন্ত হাসপাতালে ছিলেন এবং চিকিৎসকেরা তখনও তার অবস্থার উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছিলেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দেশের বিভিন্ন এলাকায় জুমার নামাজের পর খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জে এক গণদোয়া মাহফিলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবি ও খালেদা জিয়ার আরোগ্য কামনা করা হয়। সিরাজদিখানেও বিশেষ দোয়ার আয়োজন করেছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর।

মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপর থেকেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার প্রেস উইং জানায়, তিনি নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন। দেশবাসীর কাছেও তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এই শাখার আরও খবর

কোন পথে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ৬ জুন- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মধ্যপ্রাচ্যে আবারও সংঘাতের আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। গত এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পর উভয়…

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

আইভীর মুক্তি: আওয়ামী লীগের পুনর্গঠনের ইঙ্গিত নাকি নতুন সমীকরণ?

মেলবোর্ন, ৬ জুন- বিএনপি সরকার সেলিনা হায়াৎ আইভীকে কেন জামিন দিলো? হ্যাঁ, বাংলাদেশে আদালত জামিন দেয় না, জামিন দেয় যারা সরকারে থাকে। তো, আইভীকে কেন…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au