বাংলাদেশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন আসিফ নজরুল

  • 6:22 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১১০ বার
শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে ফিরে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন এবং তার শারীরিক অবস্থা একদমই ভালো নয়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে ফিরে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তিনি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন এবং তার শারীরিক অবস্থা একদমই ভালো নয়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আসিফ নজরুল আরও লেখেন, “এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।”

ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণজনিত জটিলতার কারণে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা খারাপ হওয়ায় হাসপাতালের সামনে বিএনপির নেতা কর্মীদের ভিড় বাড়তে থাকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা একে একে হাসপাতালে পৌঁছান।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার অসুস্থতার খোঁজ নিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠান। তাদের সঙ্গে কথা বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান, খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন। রাত সোয়া ১১টার দিকে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হাসপাতালের সামনে উপস্থিত থাকতে দেখা যায়।

হাসপাতালের সামনে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা চেয়ারপারসনের শারীরিক অবস্থার আপডেট জানতে অপেক্ষা করছিলেন। সেখানে কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকও অবস্থান করছিলেন।

দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা চালাচ্ছে। দুপুরে মির্জা ফখরুল জানান, চিকিৎসকদের মতে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও গভীর উদ্বেগ প্রকাশ করে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চান।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করা হয়। পরে নিশ্চিত হওয়া যায় যে তার ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ আছে।

চিকিৎসার জন্য তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও তার শারীরিক অবস্থা বারবার অবনতি হওয়ায় তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au