বাংলাদেশ

খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে বিএনপির জ্যেষ্ঠ নেতারা

  • 7:43 am - November 29, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন বিএনপির নেতা–কর্মীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং বিএনপির জ্যেষ্ঠ নেতারা। বৃহস্পতিবার রাত থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে অবস্থান করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং মির্জা আব্বাস।

ফুসফুস এবং হৃদ্‌যন্ত্রে সংক্রমণ নিয়ে খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা আরও অবনতির খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্তরের নেতা কর্মীরা হাসপাতালে গিয়ে অবস্থান নেন। রাতে হাসপাতালের সামনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীদের জটলা দেখা যায়। কয়েকটি গণমাধ্যমেরও সমাগম ছিল সেখানে।

রাত ১১টা ৩৮ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আসেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি প্রায় আধা ঘণ্টা অবস্থান করে রাত ১২টা ৬ মিনিটে বেরিয়ে যান। বিকেল চারটা থেকেই হাসপাতালে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল। পরে সেখানে যোগ দেন আবদুল মঈন খান এবং মির্জা আব্বাস। জামায়াতে ইসলামীর ঢাকা ১৭ আসনের প্রার্থী এস এম খালিদুজ্জামানও রাতে হাসপাতালে গিয়ে খোঁজ নেন।

রাত ১২টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল মঈন খান। তিনি জানান, মেডিকেল বোর্ড তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মেডিকেল প্যারামিটারগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জেনেছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে গিয়ে ফিরে এসে আইন উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে(ফেইসবুক) জানিয়েছেন, তিনি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার পাশে ছিলেন এবং তার শারীরিক অবস্থা একদমই ভালো নয়। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

আসিফ নজরুল পোস্টে লেখেন, “এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।”

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনিজনিত নানা জটিলতায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায় তাঁর ফুসফুস এবং হৃদ্‌যন্ত্রে সংক্রমণ হয়েছে।

এসবের আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন সেখানে থাকার পর গত ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও তাঁকে একাধিকবার শারীরিক জটিলতার কারণে হাসপাতালে যেতে হয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au