বাংলাদেশ

কবে তফসিল ঘোষণা হতে পারে জানালেন সিইসি

  • 4:48 pm - November 29, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ নভেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করার সম্ভাবনা প্রবল। তিনি জানান, তারিখ নিয়ে এখনই বিস্তারিত বলার সুযোগ নেই, তফসিল ঘোষণার পরই সব স্পষ্ট হবে।

মক ভোটিংয়ের প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় আগাম প্রস্তুতি নেওয়া জরুরি। তিনি জানান, প্রচারণা এখনো শুরু হয়নি, তবে সরকার ও নির্বাচন কমিশন সমন্বয়ে শিগগিরই বড় পরিসরে তথ্যপ্রচারণা চালানো হবে। তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশাপাশি ইসিও প্রচারণায় যুক্ত থাকবে।

তিনি বলেন, গণভোটের বিষয়বস্তু প্রচারের ক্ষেত্রে মিডিয়ারও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জনগণকে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর তিনি জোর দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সিইসি জানান, গত বছরের আগস্টের ঘটনার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। তিনি বলেন, এখন দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল এবং বিভিন্ন বাহিনী নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে আছে। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

সিইসি আশা প্রকাশ করেন, নির্বাচনের আগে এবং ভোটের দিন সার্বিক পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে এবং ভোটাররা স্বাভাবিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au