বাংলাদেশ

জ্বালানি দামের ভারে কমছে শিল্পের উৎপাদন, দায়ী কার্যকর বাস্তবায়নের ঘাটতি

  • 2:32 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- দেশের শিল্প খাত জ্বালানি সংকটে মারাত্মক চাপের মুখে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ। তার মতে, গ্যাসের মূল্যবৃদ্ধি এবং অনিয়মিত সরবরাহের কারণে পোশাক, ইস্পাত ও সারের মতো গুরুত্বপূর্ণ খাতে উৎপাদন ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে।

শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে শিল্পে জ্বালানি সক্ষমতা ও টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিসিসিআই এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ।

তাসকীন আহমেদ বলেন, গত অর্থবছরে গ্যাসের দাম ১৭৮ শতাংশ বাড়ানো হয়, এরপর সম্প্রতি আরও ৩৩ শতাংশ বৃদ্ধি শিল্প খাতকে বড় ধাক্কা দিয়েছে। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিনিয়োগ পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শিল্পকে টিকিয়ে রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি উল্লেখ করেন, জ্বালানি খাতে মাস্টারপ্ল্যান থাকলেও শিল্পে জ্বালানি সক্ষমতা বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই, ফলে শিল্প খাতে প্রণোদনা বৈষম্য দেখা দিচ্ছে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, অফশোর ও অনশোরে গ্যাস অনুসন্ধানে উল্লেখযোগ্য অগ্রগতি না থাকায় দেশ আমদানিনির্ভর গ্যাসের ওপরই নির্ভরশীল হয়ে পড়ছে। ২০৩০ সালের পর গ্যাসের মজুত কমে আসার আশঙ্কার মধ্যেও নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ তেমন নেই।

শিল্প উদ্যোক্তারা জ্বালানি সংকটের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, ব্যয় বাড়া এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কার কথা তুলে ধরেন। আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, প্রয়োজনীয় জ্বালানি না পাওয়ায় অনেকখানেই উৎপাদন অর্ধেকে নেমে এসেছে।

এলপিজি খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিসিএমএর সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, এলপিজি শিল্প জ্বালানি নিরাপত্তায় কার্যকর ভূমিকা রাখলেও এখানে আর্থিক প্রণোদনা নেই, বরং প্রায় ১০ শতাংশ কর আরোপ রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে প্রণোদনা দিলে শিল্প খাতে টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে উঠতে পারে। এ ছাড়া সক্ষমতা বাড়াতে নীতিমালা দ্রুত হালনাগাদের সুপারিশ করেন অংশগ্রহণকারীরা।

 

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au