সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৩০ নভেম্বর- সিরিজ বাঁচানোর ২য় ম্যাচে আয়ারল্যান্ডের দেয়া ১৭১ রানের টার্গেট পূরণ করতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। অবশেষে ২ বল বাকী থাকতে ৪ ইউকেটে ২য় টি টুয়েন্টিতে জয়ের দেখা পেল বাংলাদেশ। এর মধ্য দিয়ে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেছেন টাকার। জবাবে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে ৫৭ রান করেছেন লিটন।
শেষ দুই ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৬ রান। ১৯তম ওভারে সাইফউদ্দিনের ব্যাটে ছক্কা-চারে ১৩ রান তুলে বাংলাদেশ। ফলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৩ রানে। ২ বল হাতে রেখেই জয়ের সেই সমীকরণ মিলিয়েছে বাংলাদেশ। ৪ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা।