বাংলাদেশ

বেনাপোল বন্দরে ৪ মাসে পাসপোর্টধারীর যাতায়াত কমেছে ৪ লাখের বেশি

  • 7:45 am - November 30, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
বেনাপোল স্থলবন্দর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ভারতীয় ভিসা পাওয়ায় নানা জটিলতা দেখা দেওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারীর যাতায়াত কমে গেছে উল্লেখযোগ্য হারে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে যাতায়াত কমেছে ৪ লাখ ২ হাজার ৮৪৯ জন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা অনেকটাই কম। গত বছরের ৫ আগস্টের পর ভারত সরকারের কঠোরতা এবং নতুন শর্ত আরোপের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে বাংলাদেশিদের চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষার মতো জরুরি কাজে বাধা সৃষ্টি হয়েছে। তবে ভারতীয়দের যাতায়াতে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই।

বন্দর সূত্র জানায়, প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ১৮ থেকে ২০ লাখ পাসপোর্টধারী বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করেন। এতে দুই দেশই ভ্রমণ খাতে বড় অঙ্কের রাজস্ব পায়। কিন্তু গত বছর সরকার পরিবর্তনের পর ভারত নিরাপত্তার কথা বলে বাংলাদেশিদের ভিসায় কড়াকড়ি বাড়ায়। শর্ত আরোপ ও ভিসা সংক্ষিপ্ত করার ফলে ভ্রমণ খাত ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও ভিসা পাওয়া সহজ হয়নি। অনেকেই প্রয়োজনীয় ভিসা না পেয়ে নানা ক্ষতির মুখে পড়ছেন।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে যাতায়াত করেছে ৬ লাখ ৫ হাজার ৮১৮ জন। অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে যাতায়াত করেছে মাত্র ২ লাখ ২ হাজার ৯৬৯ জন। হিসাব অনুযায়ী যাতায়াত কমেছে ৪ লাখেরও বেশি। এতে ভারত সরকারের প্রায় ৪২ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারের প্রায় ৩২ কোটি টাকা রাজস্ব কমেছে বলে জানা গেছে।

প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে প্রায় আড়াই লাখ ভারতীয় বাংলাদেশে আসে ব্যবসা, স্বজনদের দেখতে বা চিকিৎসার কারণে। তাদের ভিসা প্রাপ্তিতে কোনো জটিলতা না থাকায় তাদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

ঢাকায় ভিসা জটিলতায় ক্ষতিগ্রস্ত ভ্রমণকারী কামাল হোসেন বলেন, ভিসা পেতে এখন অনেক টাকা খরচ হচ্ছে এবং নানা হয়রানির মুখে পড়তে হচ্ছে। এতে ব্যবসা ও চিকিৎসা দুইই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি ভিসা সহজ করার আহ্বান জানান।

বাংলাদেশে ঘুরতে আসা ভারতীয় নাগরিক মিতা বিশ্বাস জানান, তারা কোনো ধরনের সমস্যা ছাড়াই স্বাভাবিক নিয়মে ভিসা পেয়েছেন।

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামিম হোসেন জানান, সর্বশেষ শুক্রবার ৯২০ জন ভারত গেছে। এর মধ্যে বাংলাদেশি ছিলেন ৫৯২ জন এবং ভারতীয় নাগরিক ছিলেন ৩২৬ জন। এই ভিসা সংকট দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সূত্রঃ বার্তা২৪

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au