চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ৩০ নভেম্বর- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের বিয়েতে অতিথির সংখ্যা ছিল কম। সেখানে কোনো দেশি বিদেশি রাষ্ট্রপ্রধান, টেলিভিশন তারকা বা সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না। তবে তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য, নিউ সাউথ ওয়েলস রাজ্যের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ স্টাফ, রাজনৈতিক কৌশলবিদ হেইডনের পরিবার ও বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া অ্যালবানিজ যখন হাউজিং কমিশনে থাকতেন এবং বিশ্ববিদ্যালয়ে পড়তেন, সেই সময়ের কিছু ঘনিষ্ঠ বন্ধুকেও সেখানে দেখা গেছে।

তিনি দায়িত্বে থাকা অবস্থায় বিয়ে করা প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। ছবিঃ এবিসি নিউজ
বিয়ের সম্পূর্ণ অতিথি তালিকা প্রকাশ করা হয়নি। তবে সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য এইজ পত্রিকার ফটোগ্রাফার অ্যালেক্স এল্লিংহাউজেন কয়েকজন উল্লেখযোগ্য অতিথির ছবি তুলতে পেরেছেন। তিনি লজে যাদের আসতে দেখেছেন, তাদের পরিচয়ই তুলে ধরা হলো।
বিদেশমন্ত্রী পেনি ওংকে লজের সামনে গাড়ি থেকে নামতে দেখা গেছে। তিনি গত বছরের মার্চে অ্যাডিলেডে একটি বেসরকারি অনুষ্ঠানে তার দীর্ঘদিনের সঙ্গী সোফি অ্যালোয়াশকে বিয়ে করেছিলেন। সেই বিয়েতে অ্যালবানিজও অতিথি ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন অ্যালবানিজ সরকারের অর্থনৈতিক দায়িত্বে থাকা দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী, অর্থমন্ত্রী ক্যাটি গ্যালাঘার এবং ট্রেজারার জিম চালমার্স। তারা দুজনই তাদের সঙ্গীকে নিয়ে অনুষ্ঠানে এসেছিলেন।

কিছু ঘনিষ্ঠ বন্ধুকেও সেখানে দেখা গেছে।
লেবার পার্টির প্রভাবশালী নেতা ও বাণিজ্যমন্ত্রী ডন ফারেল স্টাইলিশ টুপি পরে আসেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী নিমফা ফারেল। স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলারও বিয়েতে ছিলেন। ২০২৫ সালের নির্বাচনী প্রচারে তিনি অ্যালবানিজের অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। তিনি স্ত্রী দানিয়েলা রিতোর্তোকে সঙ্গে এনে অনুষ্ঠানে যোগ দেন। স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী টনি বার্ক স্ত্রী স্কাই ল্যারিসকে নিয়ে আসেন। শিল্প ও উদ্ভাবনমন্ত্রী টিম আইরেসকেও সেখানে দেখা গেছে।
অতিথিদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ান লেবার পার্টির জাতীয় সম্পাদক পল এরিকসন ও তার স্ত্রী ডিমিটি পল। অ্যালবানিজের চিফ অব স্টাফ টিম গারট্রেল স্ত্রী কেরি স্যান্ডারসনকে সঙ্গে নিয়ে আসেন। তাদের ঠিক পিছনে আসেন সাবেক নিউ সাউথ ওয়েলস সরকারের মন্ত্রী এবং একসময় অ্যালবানিজের স্টাফ জো হেইলেন ও তার স্বামী গার্থ উইলিয়ামস।
ডেপুটি প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকে হাতে উপহার নিয়ে দেখা গেছে। অ্যালবানিজ হানিমুনে থাকবেন বলে আগামী এক সপ্তাহ তিনি দেশ পরিচালনার দায়িত্ব সামলাবেন। অতিথিদের মধ্যে আরও দেখা যায় এনডিআইএস মন্ত্রী জেনি ম্যাক্যালিস্টারকে। তিনি আইরেস এবং এরিকসনের সঙ্গে কথা বলছিলেন।
অ্যালবানিজ যে সিডনির ইনার ওয়েস্ট এলাকায় বড় হয়েছেন, সেই এলাকার কয়েকজনও বিয়েতে আসেন। ইনার ওয়েস্টের মেয়র ডার্সি বার্ন হাতে উপহার নিয়ে অনুষ্ঠানে হাজির হন। এছাড়া শেরি ডিউস্টো ও রড বার্নসকে দেখা যায়, যারা অ্যালবানিজের সঙ্গে সামাজিক আবাসনে বড় হয়েছেন।
সূত্রঃ The Sydney Morning Herald
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au