সর্বশেষ

আসাদুজ্জামান খান কামালের প্রত্যার্পণের কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • 10:07 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:২১৮ বার
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যার্পণের বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি। তিনি জানান, তাঁরা জানেন আসাদুজ্জামান খান ভারতে আছেন, কিন্তু ভারত কখনো লিখিতভাবে এ বিষয়ে কিছু জানায়নি। তাঁকে দিয়ে প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হবে কি না সে সম্পর্কেও তাঁর কাছে কোনো তথ্য নেই।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে কোনো বাধা নেই। প্রয়োজনে একদিনেই তাঁর জন্য ট্রাভেল পাস দেওয়া সম্ভব। আর খালেদা জিয়া অসুস্থতার কারণে বিদেশে যেতে চাইলে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা–দিল্লি সম্পর্কের ওপর প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, মনে হয় না একটি বা দুটি বিষয়ে দুই দেশের সম্পর্ক আটকে যাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমাত্রিক, যেখানে তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা সহ আরও অনেক ইস্যু সমানভাবে বিদ্যমান। তাই একটি ইস্যু আরেকটির ওপর নির্ভরশীল নয় এবং মৌলিক স্বার্থের জায়গাগুলো অটুট থাকবে।

তিনি বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার চেষ্টা অব্যাহত থাকবে। কত সময় লাগবে তা জানা নেই, তবে তাঁদের ফেরত এনে সাজা কার্যকর করার লক্ষ্য সরকার ধরে রেখেছে। যদিও এ কারণে অন্য সব সম্পর্ক বা আলোচনা থেমে যাবে এমনটা তিনি মনে করেন না।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au