সর্বশেষ

বিপিএলের নিলাম: লিটন–নাঈমের চড়া দাম, অবিক্রীত রিয়াদ–মুশফিক

  • 11:03 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:১৮৭ বার
বিপিএলের নিলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- বিপিএলের দ্বাদশ আসরের নিলামে সবচেয়ে বেশি নজর কেড়েছে একদিকে লিটন দাস ও নাঈম শেখের দাম, অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের অবিক্রীত থাকা। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে রোববার বিকেলে শুরু হওয়া নিলামে এই বৈপরীত্যই আলোচনার কেন্দ্র হয়ে ওঠে।

নিলামের শুরুতে ‘এ’ ক্যাটাগরিতে নাম ওঠে লিটন দাসের। তাঁর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম উঠতেই রংপুর রাইডার্স ৭৫ লাখ টাকায় তাঁকে দলে নেয়। জাতীয় দলের টি–টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ব্যাটিং ধরন তাঁকে নিতে রংপুরকে বেশি ভাবতে হয়নি। লিটনের পর রংপুরই দলে টানে তাওহিদ হৃদয়কে। ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যের এই মিডল অর্ডার ব্যাটারকে তাঁরা নেয় ৯২ লাখ টাকায়।

‘এ’ ক্যাটাগরিতেই বড় লড়াই হয় বাঁহাতি ওপেনার নাঈম শেখকে ঘিরে। তাঁর ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। সিলেট টাইটানস, রংপুর রাইডার্স, নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস চার দলই বিডে নামে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় নাঈমকে দলে টানে চট্টগ্রাম।

এদিকে নিলামে একেবারে ভিন্ন চিত্র দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে ঘিরে। বিপিএলের ইতিহাসে ব্যাট হাতে ভরসার নাম এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে কেউই নিতে আগ্রহ দেখায়নি। ‘বি’ ক্যাটাগরিতে প্রথম নাম ওঠে রিয়াদের। ৬ দলের কেউই ৩৫ লাখ টাকার ভিত্তিমূল্যে বিড করতে এগিয়ে আসেনি। ঠিক একইভাবে অবিক্রীত থাকেন মুশফিকও। দীর্ঘ ক্যারিয়ার, বড় ম্যাচের অভিজ্ঞতা, ফিনিশিং সক্ষমতা কোনোটিই এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর মন জয় করতে পারেনি।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, অবিক্রীত ক্রিকেটারদের পরে আবার নিলামে তোলা হবে। তখন তাঁরা উঠবেন ‘সি’ ক্যাটাগরিতে এবং তাঁদের ভিত্তিমূল্য কমে দাঁড়াবে ২২ লাখ টাকা। এই দ্বিতীয় দফাই হয়তো রিয়াদ ও মুশফিকের জন্য দল পাওয়ার শেষ সুযোগ হয়ে উঠতে পারে।

নিলামের আগে আগের আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিপিএল কর্তৃপক্ষ। আর নিলামে এখন পর্যন্ত আলোচনার কেন্দ্রে দুই বিপরীত দৃশ্য। একদিকে লিটন ও নাঈমের চড়া দাম, অন্যদিকে দুই সিনিয়রের দলে না পাওয়া।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au