বাংলাদেশ

শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ, দ্রুত ক্লাস শুরুর দাবি

  • 11:43 pm - November 30, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ নভেম্বর- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা ক্লাস শুরুর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। রোববার দুপুর আড়াইটার দিকে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এর আগে দুপুরে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান শেষে তারা শাহবাগে এসে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরুর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

আন্দোলনকারীরা জানান, ভর্তি পরীক্ষা, মেধাক্রম প্রকাশ এবং বিষয় নির্বাচনের কার্যক্রম শেষ হলেও ক্লাস শুরুর তারিখ কয়েক দফা পেছানো হয়েছে। তারা বলেন, “অতি দ্রুত ক্লাস শুরু করতে হবে। অন্যথায় রাজপথে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”

এ বছরের ২৩ সেপ্টেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) কর্তৃপক্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে এবং ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তবে নির্ধারিত তারিখে ক্লাস না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ জমে ওঠে।

তিন ইউনিটে ১১ হাজার ১৫০ আসনের বিপরীতে প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিবেচনায় মোট ১২০ নম্বরে মেধাক্রম তৈরি হয়। গত আগস্টে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তারা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

মেলবোর্ন, ২৬ জুন- জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য…

টিফিন কিনতে বেরিয়েই গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

মেলবোর্ন, ২৬ জুন- কুমিল্লা নগরের কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী।…

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে নিহত হামলাকারী

মেলবোর্ন, ২৬ জুন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভয়াবহ হত্যাকাণ্ডে একই পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। পরে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছেন…

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুর

মেলবোর্ন, ২৫ জুন- গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ…

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au