বাংলাদেশ

সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

  • 2:52 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক । ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১ ডিসেম্বর- ব্রিটিশ এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক বাংলাদেশের এক দুর্নীতির মামলার রায়কে ঘিরে কঠিন পরিস্থিতিতে পড়তে পারেন। ঢাকার একটি অভিজাত এলাকায় পরিবারের জন্য প্লট বরাদ্দে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তিনি খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা এবং আরও ১৫ জনের সঙ্গে অভিযুক্ত। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের কারাদণ্ড হতে পারে, যা যুক্তরাজ্যে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সরাসরি প্রভাবিত করবে।

রোববার প্রকাশিত ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অনুপস্থিতিতে দীর্ঘমেয়াদি সাজার রায় হলে হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি হিসেবে টিউলিপের পদ ছাড়ার দাবিতে চাপ আরও বাড়বে। চলতি বছরের শুরুতে একই ধরনের অভিযোগে তাকে সিটি মিনিস্টারের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছিল।

৪৩ বছর বয়সী টিউলিপ অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুরো মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত। তার দাবি, এটি একটি পরিকল্পিত উইচ হান্ট। তবে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট। একই অভিযোগে গত বৃহস্পতিবার শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। গত সপ্তাহে চেরি ব্লেয়ারসহ কয়েকজন ব্রিটিশ আইনজীবী এবং সাবেক মন্ত্রী বাংলাদেশের হাইকমিশনারের কাছে পাঠানো এক যৌথ চিঠিতে মামলাটিকে কৃত্রিম এবং অন্যায্য বলে উল্লেখ করেন। তারা অভিযোগ করেন, টিউলিপকে অনুপস্থিতিতে বিচার করা হচ্ছে এবং তার নিযুক্ত আইনজীবীকে গৃহবন্দি করে মামলার দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে। এমনকি আইনজীবীর সন্তানের বিরুদ্ধেও হুমকি দেওয়া হয়েছে।

ডেইলি মেইলের আগের প্রতিবেদনে উঠে আসে যে টিউলিপ ও তার পরিবারের বিরুদ্ধে রাশিয়া নির্মিত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। তিন বছর আগে লন্ডনের কিংস ক্রসে তার ফ্ল্যাট নিয়ে তথ্য বিভ্রাট নিয়েও প্রশ্ন উঠেছিল। যদিও সে সময়ে নৈতিকতা পর্যবেক্ষক স্যার লরি ম্যাগনাস জানান, তিনি মন্ত্রীসুলভ আচরণবিধি ভঙ্গ করেননি।

টিউলিপ সিদ্দিক চলমান বিচার বা সংশ্লিষ্ট চিঠি বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। রায়ের আগে এই মামলাকে ঘিরে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জোর বাড়ছে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au