শিক্ষা

শিক্ষার্থীদের অবরোধে থমকে মিরপুর সড়ক

  • 5:19 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১ ডিসেম্বর- ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা প্রস্তাবিত ও চলমান ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন। সোমবার বেলা সোয়া এগারোটার দিকে শুরু হওয়া এ বিক্ষোভে মুহূর্তেই স্থবির হয়ে যায় এলিফ্যান্ট রোড ও মিরপুর সড়কসহ আশপাশের যান চলাচল। জরুরি কাজে বের হওয়া মানুষজন দীর্ঘ যানজটে আটকে পড়েন। অনেকে বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের পথে রওনা দেন।

সায়েন্সল্যাব ঘিরে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় নীলক্ষেত–নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী সড়ক এবং ধানমন্ডি থেকে নীলক্ষেতগামী পথেও গাড়ির লাইন দীর্ঘ হতে থাকে। রিকশা থেকে বাস, ব্যক্তিগত গাড়ি সবকিছু থেমে থাকে সড়কে। এ পরিস্থিতিতে সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তি পোহান।

ধানমন্ডিমুখী পথে হাঁটতে থাকা দোকান কর্মচারী রাশেদুল ইসলাম বলেন, ধানমন্ডি পর্যন্ত সড়ক পুরোপুরি জ্যামে আটকে আছে। গাড়ি আর নড়ছে না। তাই পায়ে হেঁটেই দোকানে যাচ্ছি। হঠাৎ সড়ক বন্ধ হলে ভোগান্তি আমাদেরই বেশি।

নিউমার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা আফসানা খাতুন জানান, বাসায় ফেরার পথেই আটকে পড়েছেন। তিনি বলেন, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তাই হাঁটা ছাড়া উপায় নেই। সায়েন্সল্যাব পাড় হয়ে সামনে গাড়ি মিললে উঠবো।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বহুদিনের ইতিহাস ও স্বকীয়তা নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি নতুন বিশ্ববিদ্যালয় কাঠামোর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা বলেন, শত বছরের ঐতিহ্য ধরে রাখা এসব কলেজের নিজস্ব পরিবেশ ও ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মতামত ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তাদের দাবি।

সরকার ইতোমধ্যে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au