বাংলাদেশ

ডিসেম্বরের মাঝামাঝি আরও স্পষ্ট হবে শীতের প্রবণতা

  • 5:33 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
বাংলাদেশের উত্তরাঞ্চলের শীতের সকাল। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ১ ডিসেম্বর- শীত ধীরে ধীরে জমে উঠছে, আর সেই প্রবণতা ডিসেম্বরের মাঝামাঝি আরও স্পষ্ট হবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে হিমেল হাওয়া ইতিমধ্যেই স্বাভাবিক জীবনে টান ধরিয়েছে। সকালবেলার ঠান্ডা, কুয়াশা আর দুপুরের ম্লান রোদ মিলিয়ে মানুষের চলাফেরা কিছুটা কঠিন হয়ে উঠেছে।

আবহাওয়া বিভাগ বলছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শীতের চাপ বাড়তে পারে। তখন শৈত্যপ্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, নওগাঁ, নাটোর এবং রাজশাহীতে ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে।

উপকূলে ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ডিটওয়াহ এখনো বেশ দূরে, তাই বাংলাদেশের জন্য সরাসরি কোনো ঝুঁকি নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বজায় থাকলেও পরিস্থিতি স্থিতিশীল। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারের গভীর সাগরে যাওয়া নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছে বাতাসের গতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত উঠানামা করছে। আবহাওয়াবিদরা বলছেন, ডিসেম্বরের সমুদ্র তাপমাত্রা ঘূর্ণিঝড় সৃষ্টির পক্ষে অনুকূল নয়, তাই নতুন কোনো শক্তিশালী সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনাও কম।

কৃষকদের জন্য এটি কিছুটা স্বস্তির খবর। বৃষ্টিপাত কম থাকায় আলু, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, রসুনসহ শীতকালীন শস্যের রোপণ দ্রুত এগোচ্ছে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলছেন, রবি মৌসুমের কৃষিকাজ আরও গতি পাবে।

উত্তরের জেলাগুলোতে শীতের বাস্তব চিত্র আরও স্পষ্ট। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত এখনো তীব্র। সকালে রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকে। বেলা বাড়লে কিছুটা রোদ মিললেও শীতের দাপট কমে না। রোববার জেলার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় সামান্য কম।

নীলফামারীর সৈয়দপুরে কুয়াশা এতটাই ঘন হয়েছে যে উড়োজাহাজ চলাচলে সমস্যা দেখা দিয়েছে। সকালে সব ফ্লাইট কম বেশি দেরিতে নামা-ওঠা করেছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, কুয়াশা কেটে গেলে সব ফ্লাইট স্বাভাবিক হবে, আপাতত কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্তই শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে দেশের বড় একটি অংশ কাঁপবে। উত্তরাঞ্চলে এর প্রভাব আরও তীক্ষ্ণ হবে, যা পরিবহন, কৃষিকাজ এবং দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে অনুভূত হবে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলছেন, শীত নামার গতি এখনো বাড়ছে। ডিসেম্বরের মাঝামাঝিতে শীত আরও জেঁকে বসতে পারে এবং শৈত্যপ্রবাহও শুরু হতে পারে।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au