লিড নিউজ

‘খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন’

  • 9:14 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
সোমবার দুপুরে বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং দেন আহমেদ আজম খান। ছবিঃ সংগৃহীত

 

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে ‘খুব ক্রিটিক্যাল কন্ডিশনে’ রয়েছেন। গত রোববার রাত থেকে তার অবস্থা এমন রয়েছে বলে তিনি জানান।

আজ সোমবার দুপুরে বেলা পৌনে দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফিং দেন আহমেদ আজম খান। তিনি বলেন, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়ছেন। এখনো অবস্থা ক্রিটিক্যাল রয়েছে। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলা যাচ্ছে না।”

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃ খালেদা জিয়া

আজম খান আরও জানান, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, তারপরে লাইফ সাপোর্ট-সব কিছু মিলিয়ে ম্যাডামের অবস্থা খুব সংকটজনক।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন। এখন চীনের চিকিৎসকরাও তার সঙ্গে রয়েছেন। সবাই ক্লান্তিহীনভাবে চেষ্টা চালাচ্ছেন, বাকিটা আল্লাহর ওপর ভরসা।

খালেদা জিয়া এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী রয়েছেন। তার লিভারজনিত সমস্যা, কিডনির কার্যক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, ফুসফুসে সংক্রমণ হয়েছে। এর আগে বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ উল্লেখ করেছেন। তবে পরদিন তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই।

এই শাখার আরও খবর

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au