সর্বশেষ

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চীনের মেডিকেল টিম

  • 10:27 pm - December 01, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ ডিসেম্বর- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। তারা সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন।

আল মামুন জানান, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ারে পৌঁছেছে। মূল চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) আসবেন।”

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। তিনি গণমাধ্যমকে বলেন, “ম্যাডামের অবস্থা স্থিতিশীল। ডাক্তাররা তার চিকিৎসা নিয়ে নিবিড়ভাবে কাজ করছেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও এতে বিভ্রান্ত হবেন না।”

বিএনপি মহাসচিব দলের নেতাকর্মী ও দেশবাসীকে চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার সেবায় নিয়োজিত। যেভাবেই হোক, তার চিকিৎসা অব্যাহত রয়েছে। আপনারা সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরিয়ে দেন।”

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au