সর্বশেষ

শ্রীলঙ্কায় জরুরি সহায়তা ও উদ্ধার দল পাঠাচ্ছে বাংলাদেশ

  • 1:15 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য বাংলাদেশ মানবিক সহায়তা পাঠাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আগামী ৩ ডিসেম্বর দুটি বিশেষ ফ্লাইটে ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছাবে। সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমানে জরুরি ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্যোগটি বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ এবং এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি সমন্বিতভাবে কাজ করছে।

শ্রীলঙ্কা বর্তমানে ঘূর্ণিঝড় ডিটওয়া’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতির মুখে। দেশটির সরকারি তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ৩৬৬ জন। ২০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা জরুরি অবস্থা জারি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছে। এ অবস্থায় বাংলাদেশ মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয়, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও চিকিৎসা পৌঁছানো যায়।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au