বাংলাদেশ

অসুস্থ খালেদা জিয়া এখন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’

  • 4:53 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবিঃ খালেদা জিয়া

মেলবোর্ন, ২ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স আইন ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো এবং সিদ্ধান্তটি সঙ্গে সঙ্গে কার্যকর হবে। এর ফলে তার চিকিৎসা, চলাচল ও অবস্থান ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কয়েকদিন ধরেই উদ্বেগ বাড়ছে। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার লিভারজনিত জটিলতা, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, শ্বাসকষ্ট এবং সংক্রমণসহ একাধিক সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনও সংকটজনক।

তার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি চীনের বিশেষজ্ঞরাও যুক্ত হয়েছেন। চীনের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল বিশেষজ্ঞ দল মঙ্গলবার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল হলেও তা গুরুতর পর্যায়ে রয়েছে। তিনি সবাইকে গুজব এড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতারা বলেছেন, চিকিৎসকেরা সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং পরিবার ও দলের নেতাদের নিয়মিতভাবে আপডেট দিচ্ছেন।

সরকারের পক্ষ থেকে ভিভিআইপি ঘোষণা ও এসএসএফ নিয়োগের সিদ্ধান্তকে খালেদা জিয়ার চিকিৎসা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে। তার অবস্থা বিবেচনায় এভারকেয়ার হাসপাতালেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au