সর্বশেষ

ক্ষমতা ছাড়তে মাদুরোকে ট্রাম্পের ‘আল্টিমেটাম’

  • 1:58 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে পদত্যাগ করে দেশ ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সাম্প্রতিক এক ফোনালাপে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে মার্কিন ও আন্তর্জাতিক গণমাধ্যম। মাদুরো প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের পরিবার ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায়বিচার এবং আন্তর্জাতিক সুরক্ষা দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ট্রাম্প এবং মাদুরোর মধ্যে হওয়া সাম্প্রতিক ফোনালাপের বিষয়টি রোববার সাংবাদিকদের সামনে স্বীকার করেন ট্রাম্প নিজেই।

তিনি বলেছেন, কথোপকথনটি ভালো বা খারাপ ছিল কিনা তা বলবেন না, তবে এটি ছিল শুধুই একটি ফোনকল।

মার্কিন দৈনিক মায়ামি হেরাল্ড এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প মাদুরোকে স্পষ্টভাবে জানান যে তার এবং তার পরিবারের নিরাপদে চলে যাওয়ার পথ তৈরি করা হতে পারে, তবে শর্ত একটাই — তাকে সঙ্গে সঙ্গে ক্ষমতা ছাড়তে হবে। প্রস্তাব অনুযায়ী, পদত্যাগ করলে মাদুরো, তার স্ত্রী ও পুত্র নিরাপদে দেশত্যাগের নিশ্চয়তা পেতেন।

কিন্তু মাদুরো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি নিজের পরিবার ও ঘনিষ্ঠদের জন্য আন্তর্জাতিক আইনি সুরক্ষা চান এবং নির্বাচনের সম্ভাবনার কথা বললেও সামরিক বাহিনীর ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি তোলেন। ওয়াশিংটন এসব শর্ত প্রত্যাখ্যান করে মাদুরোকে দ্রুত ক্ষমতা ছাড়ার আহ্বান পুনর্ব্যক্ত করে।

মায়ামি হেরাল্ড জানায়, ব্রাজিল, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দুই নেতার প্রথম কথোপকথনটি অনুষ্ঠিত হয়। পরে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করার পর মাদুরো আরেকটি ফোনালাপের অনুরোধ করলে তাতে সাড়া পাননি।

ট্রাম্পের এই আলটিমেটাম সামরিক পদক্ষেপে রূপ নেবে কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, মাদুরো এবং তার ঘনিষ্ঠরা এখনো মার্কিন সামরিক হুমকিকে ‘ফাঁকা আওয়াজ’ হিসেবেই দেখছেন।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au