বাংলাদেশ

লাশের স্তূপ থেকে উঠে আসা একাত্তরের এক সাক্ষী

  • 2:19 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:২০৩ বার
অধ্যাপক জিন্নাতুল আলম জিন্না, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- ১৯৭১ সালের ১৩ এপ্রিল রাজশাহীর চারঘাট থানাপাড়া পরিণত হয়েছিল মৃত্যুকূপে। সারদা পুলিশ একাডেমির চত্বরে পাকিস্তানি সেনারা সেদিন কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মানুষকে হত্যা করে। সেই ভয়াবহ দিনটি থেকে অলৌকিকভাবে প্রাণে বাঁচেন অধ্যাপক জিন্নাতুল আলম জিন্না। গণহত্যার ৫৪ বছর পরও রক্ত আর ধ্বংসযজ্ঞের স্মৃতি তাকে শিউরে তোলে।

তৎকালীন সম্মান চতুর্থ বর্ষের ছাত্র জিন্না সারদা পুলিশ একাডেমির পাশেই থাকতেন। আশপাশের গ্রামগুলোতে গুজব ছড়িয়ে পড়েছিল সাঁতার কেটে পদ্মা নদী পেরিয়ে ভারতে যাওয়া যাবে। এ ধারণায় নারী, পুরুষ, শিশু, পুলিশ সদস্য, ক্যাডেট কলেজের লোকজনসহ চারপাশের মানুষ চর এলাকায় জড়ো হন। দুপুর দুইটার দিকে এক পাকিস্তানি ক্যাপ্টেনের নেতৃত্বে সেনারা সেখানে গিয়ে সবাইকে একত্র হতে বলে। উর্দুতে জানায়, মিটিং শেষে সবাইকে ছেড়ে দেওয়া হবে।

নারী ও শিশুদের আলাদা করে জোর করে সরিয়ে দেওয়ার পর চত্বরে রয়ে যায় প্রায় তেরোশো মানুষ। এর পরপরই শুরু হয় হত্যাযজ্ঞ। সেনারা যুবকদের নাম ধরে ডেকে সামনে দাঁড় করায়। একাডেমির ভাইকুল্লি ড্রাইভার শামসু, স্টেনোগ্রাফার গোলাম মোস্তফাসহ ১০ থেকে ১৫ জনকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ওয়্যারলেসে তাড়াহুড়োর নির্দেশ আসায় সেনারা পরে প্রস্তুতি ছাড়াই ব্রাশফায়ার শুরু করে।

জিন্না জানান, লুঙ্গি পরে কাদা মাখা অবস্থায় লুকিয়ে থাকার পরও তাকে ডেকে নেয় সেনারা। নিজের ডাক নাম ‘জিন্না’ বলায় ক্যাপ্টেন তাকে সঙ্গে থাকা আরও কয়েকজনের সঙ্গে আলাদা করে বসতে দেয়। তারপর শুরু হয় টানা ২০ থেকে ২৫ মিনিটের গুলিবর্ষণ। মানুষের আর্তনাদ থেমে যাওয়ার পর সৈন্যরা চারদিক ঘুরে দেখে কোথাও কেউ বেঁচে আছে কি না। যারা লাশের স্তূপ ভেদ করে বের হওয়ার চেষ্টা করছিল, তাদের ওপর এলএমজি চালিয়ে হত্যা করা হয়।

রাজশাহীর চারঘাট থানাপাড়ায় শহীদ স্মরণে নির্মিত স্মৃতিসৌধ,ছবি : সংগৃহীত

এরপর আলাদা করে রাখা জিন্নাদের চরের দিকে নিয়ে যাওয়া হয়। জিন্না দেখেন, তার চাচা আজিজুল আলম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি পাকিস্তানি অফিসারের প্রতি প্রতিবাদ জানান। মুহূর্তেই ক্যাপ্টেন এগিয়ে গিয়ে তার কপালে গুলি করে হত্যা করে। কিছুক্ষণ পর জিন্নাদের লাশ একত্র করতে বলা হয়। স্তূপ করে রাখা লাশে পেট্রল ঢেলে আগুন দেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই তিনি প্রাণভিক্ষা করে বাঁচতে সক্ষম হন।

চারঘাট থানাপাড়ার এই গণহত্যায় প্রায় প্রতিটি পরিবার কাউকে না কাউকে হারিয়েছে। এত মানুষের মৃত্যু সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা আজও তৈরি হয়নি। অধ্যাপক জিন্নাতুল আলম মনে করেন, দেশের স্বাধীনতা যাদের রক্তে অর্জিত, তাদের স্মৃতি রক্ষায় রাষ্ট্র ও সমাজের আরও উদ্যোগী হওয়া প্রয়োজন।

সূত্র: বিডিনিউজ

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au