সর্বশেষ

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার

  • 4:45 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:২৫ বার
এভারকেয়ারের এবং প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। সোমবার গভীর রাত থেকে হাসপাতালের মূল ফটকসহ আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে।

মঙ্গলবার সকালে দেখা যায়, হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, রাত দুইটার দিকে তারা ফটকের সামনে ব্যারিকেড দেন এবং তখন থেকেই অনাকাঙ্ক্ষিত ভিড় ও সাধারণ মানুষের চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।

হাসপাতালের একটি সূত্র জানায়, রোগী ও তাদের পরিবারের চলাচল স্বাভাবিক রাখতে, হাসপাতালের আশপাশে ভিড় ঠেকাতে এবং খালেদা জিয়ার সার্বিক নিরাপত্তা জোরদার করতে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা হাসপাতালের মেডিকেল টিমের সঙ্গে কথা বলে সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য নেন। তবে হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করেননি।

এই শাখার আরও খবর

এসএসসির ৪র্থ দিনে অনুপস্থিত ৩২ হাজার, বহিষ্কার ৪৯ জন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে অনুপস্থিতির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে, একই সঙ্গে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার করা…

সমুদ্র বন্দরে তিন ও নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশের…

ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

মেলবোর্ন, ২৯ এপ্রিল- তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ছয় দশক ধরে সংগঠনটির সদস্য থাকার পর দেশটি এই…

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

মেলবোর্ন, ২৮ এপ্রিল- ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে রাজনীতিবিদ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার লোকদের ওপরও নেমে আসে নির্মম…

সংসদে ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা

মেলবোর্ন, ২৮ এপ্রিল- জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে দীর্ঘ সময় ধরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সরকারি ও বিরোধী দলের…

দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au