সর্বশেষ

ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন বোন উজমা

  • 1:48 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
উজমা খান।ছবি: ভিডিও থেকে নেওয়া

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছেন তাঁর বোন উজমা খান। আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ মঙ্গলবার তাঁকে সাক্ষাতের অনুমতি দেয়। অনুমতি পাওয়ার পরই উজমা কারাগারের উদ্দেশে রওনা হন। ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে এই কারাগারে আটক রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতি থেকে সন্ত্রাসসহ একাধিক মামলার বিচার চলছে।

জিও নিউজ জানায়, অনুমতি পাওয়ার পর উজমা তাঁর বোন আলিমা খানের সঙ্গে আলোচনা করেন এবং তারপর পিটিআইয়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অন্য সদস্যদের নিয়ে ফ্যাক্টরি নাকা এলাকায় পৌঁছান। কারাগারের দিকে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি আগেই পুলিশ বন্ধ করে রেখেছিল। এলাকাজুড়ে ছিল বিপুলসংখ্যক পুলিশ, রায়ট কন্ট্রোল ব্যারিকেড এবং কড়া তল্লাশি।

পথ অবরুদ্ধ থাকায় উজমা ও আলিমাসহ অন্য বোনেরা হেঁটে কারাগারের দিকে এগোতে শুরু করেন। তবে গোরখপুর তল্লাশিচৌকিতে তাঁদের থামিয়ে দেয় পুলিশ। পরে উজমা সাংবাদিকদের বলেন, বহুদিন অপেক্ষার পর ভাইয়ের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তিনি স্বস্তি বোধ করছেন।

ইমরান খানের পরিবারের সদস্যরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কারাগারের সামনে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পিটিআইয়ের অভিযোগ, এসব শান্তিপূর্ণ কর্মসূচি থেকে নারীদেরও পুলিশ জোর করে আটক করেছে।

এ প্রসঙ্গে মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানের বোনদের বিরুদ্ধে ২০২৩ সালের ৯ মে সংঘটিত সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাই তাঁদের ‘নির্দোষ’ দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

পরিস্থিতি বিবেচনায় আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত নিয়ম মেনে উজমা খানের সাক্ষাতের ব্যবস্থা করা হবে।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au