বিশ্ব

‘ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত’

  • 3:33 am - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউরোপ যুদ্ধের পথে হাঁটলে রাশিয়া তা মোকাবিলার জন্য প্রস্তুত। ইউক্রেন সংঘাত নিয়ে একটি সম্ভাব্য চুক্তি ব্যাহত করার চেষ্টা করার অভিযোগ তিনি ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে তোলেন এমন সময়, যখন তিনি মস্কোয় যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের দূতদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন।

মার্কিন দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার টানা কয়েক দিনের কূটনৈতিক আলোচনার পর বর্তমানে মস্কোয়ে অবস্থান করছেন। প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তাঁদের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের আলোচনা চলছে।

মস্কোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেন, রাশিয়ার ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছা নেই। তবে তার ভাষায়, ইউরোপ যদি যুদ্ধের পথ বেছে নেয়, রাশিয়া এখনই প্রস্তুত। তিনি আরও বলেন, ইউরোপের নেতাদের শান্তির কোনো বাস্তব এজেন্ডা নেই এবং তারা যুদ্ধের দিকেই দেশগুলোকে ঠেলে দিচ্ছেন।

পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি বা শান্তির জন্য যে প্রস্তাব তৈরি হচ্ছে, তা ইউরোপীয় নেতারাই পরিবর্তন করে জটিল করে ফেলেছেন। তাঁর দাবি, এসব পরিবর্তনের লক্ষ্য পুরো প্রক্রিয়াকে আটকে দেওয়া এবং রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য শর্ত আরোপ করা।

ওয়াশিংটন সংঘাতের অবসানে ২৮ দফার একটি খসড়া প্রস্তাব দিয়েছে। কিয়েভ ও ইউরোপের সমালোচনার মুখে প্রস্তাবটির কিছু অংশ সংশোধন করা হয়। তাঁদের মতে, মূল প্রস্তাব রাশিয়ার কয়েকটি কঠোর দাবির প্রতি অযথা সহানুভূতিশীল ছিল।

ট্রাম্প নিজেই যুদ্ধ শেষ করার পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন। তবে ইউরোপের আশঙ্কা, এই প্রক্রিয়ায় কিয়েভকে ভূখণ্ডসংক্রান্ত বিষয়ে রাশিয়ার দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য করা হতে পারে। ইউরোপীয় দেশগুলো বলছে, ইউক্রেনের ওপর কোনো অন্যায্য শান্তিচুক্তি চাপিয়ে দেওয়া হলে তা বৃহত্তর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে।

এখন ট্রাম্পের দূতরা মস্কো ও কিয়েভ উভয় পক্ষের সম্মতি নিয়ে প্রস্তাবটি চূড়ান্ত করার চেষ্টা করছেন।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au