সর্বশেষ

পরীক্ষা বর্জনসহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

  • 1:40 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার থেকে তালাবদ্ধ কর্মসূচি শুরু করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। সংগঠনটি মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার ফলে সব বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

বিবৃতিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী দাবিগুলোর বাস্তবায়নের জন্য ২২ দিন অপেক্ষার পরও কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় বাধ্য হয়ে এই কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার পরীক্ষা বর্জন ও বিদ্যালয় বন্ধ থাকবে।

সংগঠনটির চারজন আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি ও মু. মাহবুবুর রহমানসহ ২০২৩ ও ২০২৫ ব্যাচের বেশ কয়েকজন শিক্ষককে শোকজ নোটিশ দেওয়ায় ক্ষোভ ছড়িয়েছে। এর প্রতিবাদে আজ বুধবার বেলা ১১টায় দেশের প্রতিটি উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ সহকারী শিক্ষকদের জন্য তিনটি মূল দাবি উত্থাপন করেছে। এগুলো হলো বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়ার জটিলতা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদোন্নতিতে শতভাগ বিভাগীয় কোটা নিশ্চিত করা।

দাবি বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় দেশের সব জেলায় জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষকরা। বিবৃতিতে বলা হয়, দ্রুত পদক্ষেপ নিলে বিদ্যালয়ের অচলাবস্থা দূর হবে এবং শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে পরীক্ষাসহ নিয়মিত কার্যক্রম স্বাভাবিক করতে পারবেন।

 

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au