শিক্ষা

রাবি রেজিস্ট্রারের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

  • 2:17 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা চলাকালে রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেন রাকসু ও হল সংসদের নেতারা।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় সিন্ডিকেটের বৈঠক শুরু হলে রাত আটটার পর থেকে ছাত্রনেতারা বাসভবনের সামনে অবস্থান নেন। রাত সাড়ে এগারোটা পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকে।

অবস্থান নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষোভের স্লোগান দেন। রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রেজিস্ট্রার দপ্তরে ফাইল আটকে রাখা এবং ছাত্রনেতাদের সঙ্গে অপ্রত্যাশিত আচরণ নিয়ে অভিযোগ তাদের দীর্ঘদিনের। তার মতে, কয়েক দিনের মধ্যে শেষ হওয়ার মতো কাজ মাসের পর মাস পড়ে থাকে।

তিনি বলেন, “এ অবস্থায় তাকে রেজিস্ট্রারের দায়িত্ব থেকে সরিয়ে বিভাগে ফেরত পাঠানো উচিত।”

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারও একই অভিযোগ তুলে বলেন, রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে কাজের গতি অত্যন্ত ধীর। আধা ঘণ্টার কাজ করতেও বহু সময় লেগে যায়, আর মধ্যাহ্ন বিরতির পর দপ্তরে ফেরার ক্ষেত্রেও শৃঙ্খলা দেখা যায় না।

তিনি বলেন, “মাসুদ স্যার না ক্লাসগুলো ঠিকমতো নিতে পারছেন, না অফিসের কাজ সামলাতে পারছেন। তাই আমরা তার অপসারণ চাই।”

অবস্থান কর্মসূচিতে রাকসু ও বিভিন্ন হল সংসদের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। ছাত্রনেতারা জানান, অভিযোগ থাকা সত্ত্বেও রেজিস্ট্রারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় তারা বাধ্য হয়ে এই কর্মসূচিতে নেমেছেন।

এই শাখার আরও খবর

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিলেন কিম জং উন

মেলবোর্ন, ৬ জুন- উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও জোরদার করতে ১০ হাজার টনের একটি আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। একই…

হেবরনে ইসরায়েলি গুলিতে নিহত সাত মাসের ফিলিস্তিনি শিশু

মেলবোর্ন, ৬ জুন- অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও…

ভারতে প্রথমবার প্রকাশ্যে সমাবেশ করল ‘ককরোচ জনতা পার্টি’, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

মেলবোর্ন, ৬ জুন- ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রথমবারের মতো প্রকাশ্যে বড়…

আমার মেয়ের মৃত্যুর দায় কে নেবে: আট বছরের শিশুকন্যার বাবা

মেলবোর্ন, ৬ জুন- মিরপুরে নৃশংস ধর্ষণ ও হত্যার শিকার আট বছরের শিশুকন্যার বাবা কান্নাজড়িত কণ্ঠে প্রশ্ন তুলেছেন, তার মেয়ের মৃত্যুর দায় কে নেবে। তিনি বলেছেন,…

ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের প্রত্যাবাসনে দ্রুত নাগরিকত্ব যাচাই চায় দিল্লি

মেলবোর্ন, ৬ জুন- ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিসহ সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশটির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারত সরকার। একই সঙ্গে এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au