সর্বশেষ

পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার মাগুরা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি

  • 5:59 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:২১৯ বার
আশরাফুজ্জামান শামীম। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- মাগুরায় অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম। দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুই সপ্তাহ না পেরোতেই তিনি যৌথবাহিনীর হাতে পিস্তল ও গুলিসহ আটক হন। মঙ্গলবার মাগুরা শহরের ভায়না এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথবাহিনীর সদস্যরা জানান, শামীমের কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল এবং একটি চাকু উদ্ধার করা হয়েছে। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়।

সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, অবৈধ অস্ত্র ও গুলিসহ শামীমকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। অস্ত্রটি কিভাবে এসেছে এবং এর ব্যবহার কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি শামীমকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি অভিযোগ প্রত্যাহারের আবেদন করলে ১৭ নভেম্বর বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়।

ঘটনা নিয়ে জানতে মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় আছেন জানিয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শামীমের গ্রেপ্তার নিয়ে নানা আলোচনা চলছে। তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস ও উদ্দেশ্য পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au