বিশ্ব

রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ

  • 8:23 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং পাইপলাইন গ্যাস আমদানি ধাপে ধাপে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ব্রাসেলস বুধবার জানায়, ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়ান এলএনজি এবং ২০২৭ সালে পাইপলাইন গ্যাস পুরোপুরি নিষিদ্ধ হবে।

খসড়া নিয়মে বলা হয়েছে, ১৭ জুন ২০২৫-এর আগে স্বাক্ষরিত স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি বন্ধ হবে ২৫ এপ্রিল ২০২৬ থেকে। পাইপলাইন গ্যাসের ক্ষেত্রে কার্যকর হবে ১৭ জুন ২০২৬ থেকে। দীর্ঘমেয়াদি এলএনজি চুক্তি ১ জানুয়ারি ২০২৭ এবং পাইপলাইন চুক্তি ৩০ সেপ্টেম্বর ২০২৭ থেকে বাতিল হবে। প্রয়োজন হলে নিষেধাজ্ঞা সর্বোচ্চ ১ নভেম্বর ২০২৭-এর মধ্যে সম্পূর্ণ কার্যকর করা হবে।

তবে জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট দেখা দিলে নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করার সুযোগ রাখা হয়েছে। সিদ্ধান্তকে ঘিরে ইউরোপের ভেতরেই বিতর্ক তৈরি হয়েছে।

অর্থনীতিবিদ মারিও দ্রাঘি সতর্ক করে বলেছেন, রাশিয়ার গ্যাস ছাড়ার পথে ইউরোপ এখনো কাঠামোগত দুর্বলতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের তুলনায় ইউরোপে গ্যাসের দাম চার থেকে পাঁচ গুণ বেশি, যা শিল্প খাতে চাপ বাড়ায়।

রাশিয়ার দাবি, ইউরোপের এই নীতি তাদের নিজেদের অর্থনীতি ও শিল্পে ক্ষতি ডেকে আনছে। বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউরোপের জ্বালানি বাজারে নতুন ভারসাম্য তৈরি হবে এবং বিকল্প সরবরাহের ওপর নির্ভরতা আরও বাড়বে।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা

মেলবোর্ন, ২৩ জুলাই:  দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় আহত হয়েও আন্দোলন থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ২৫ বছর…

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের পর মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হারানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফাইনালে লাল কার্ড দেখে মাঠ…

অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে যাত্রা শুরু রেভলুটের, ব্যাংকিং খাতে বাড়ল নতুন প্রতিযোগিতা

মেলবোর্ন, ২৩ জুলাই: বিশ্বের অন্যতম শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠান রেভলুট ব্যাংক আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ায় লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করেছে। দেশটির আর্থিক নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে ব্যাংকিং…

ফিফার রেকর্ডে নেই লাল কার্ড, তবু পারেদেসের বিরুদ্ধে তদন্তে শাস্তির আশঙ্কা

মেলবোর্ন, ২৩ জুলাই: স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর ম্যাচ শেষে মাঠে ঘটে যাওয়া উত্তপ্ত সংঘর্ষের জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড…

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au