বাংলাদেশ

নতুন করে ১১৭২ জাল সনদধারী শিক্ষক শনাক্ত

  • 2:22 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৭২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে জাল সনদ ব্যবহার করেছেন এমন আরও ১ হাজার ১৭২ শিক্ষক ও কর্মচারীকে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে তারা ভুয়া সনদ দিয়ে চাকরি করেছেন এবং নিয়মিত বেতন-ভাতা নিয়েছেন।

ডিআইএ তদন্ত প্রতিবেদনে বলা হয়, ভুয়া নিয়োগ, অনিয়মিত অর্থ লেনদেন, ভ্যাট ও আইটি ব্যবস্থাপনায় অসঙ্গতিসহ বিভিন্ন আর্থিক অনিয়মে মোট ২৫৩ কোটি টাকা ফেরতের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, শনাক্ত ব্যক্তিদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হবে।

প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে বেশি জাল সনদের ঘটনা পাওয়া গেছে রাজশাহী বিভাগে, যেখানে ৭৭৯ জন শিক্ষক-কর্মচারীর সনদ জাল হিসেবে চিহ্নিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ১২০ জন, ঢাকা বিভাগে ৭০ জন, খুলনা বিভাগে ১৭৯ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জনের সনদ জাল পাওয়া গেছে।

শনাক্ত ১ হাজার ১৭২ জনের মধ্যে প্রায় ৪০০ জনের সনদ একেবারেই ভুয়া, আর প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য। প্রথম ধাপে ৪০০ জাল সনদধারী শিক্ষকের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে ডিআইএ।

এদিকে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে এনটিআরসিএ বহুদিন ধরে পরীক্ষা ও মেধাতালিকা-ভিত্তিক সুপারিশপত্র প্রদান করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাল সনদ ও ভুয়া সুপারিশ ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার অভিযোগ বাড়তে থাকায় নিয়মিত তদন্ত ও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au