চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা
মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…
মেলবোর্ন, ৪ ডিসেম্বর- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুইদিনের ভারত সফরকে কেন্দ্র করে নয়া দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পুতিন ভারতে পৌঁছানোর কথা।
পুতিনের সফর ঘিরে রাজধানীকে কার্যত নিরাপত্তার দুর্গে পরিণত করা হয়েছে। প্রস্তুত করা হয়েছে পাঁচস্তরীয় নজরদারি, যেখানে যুক্ত হয়েছে স্নাইপার টিম, ড্রোন, আধুনিক জ্যামার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা।
রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল ইতিমধ্যে দিল্লিতে অবস্থান নিচ্ছে। তারা এনএসজি কমান্ডোর সঙ্গে পুতিনের চলাচলের সম্ভাব্য রুট পরিদর্শন করেছে। রুশ প্রেসিডেন্টের জন্য আনা হয়েছে বিশেষ সুরক্ষিত যানবাহন, জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং তার ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামসমেত বিশেষ ল্যাবরেটরি।
দিল্লির আকাশসীমায় ড্রোন নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করা হবে। সড়কপথে চলাচলের সময় ব্যবহৃত হবে আধুনিক সিগন্যাল জ্যামার। মুখ শনাক্তকরণ প্রযুক্তি ও স্মার্ট ক্যামেরার মাধ্যমে রুটের প্রতিটি অংশ পর্যবেক্ষণে থাকবে। সফরকালীন সময় শহরের বিভিন্ন এলাকায় সীমিত প্রবেশ নিয়ন্ত্রণ, ট্রাফিক ডাইভারশন ও বাড়তি পুলিশি পাহারা জারি থাকবে।
রাশিয়া ও ভারতের মধ্যে ২৩তম শীর্ষ সম্মেলনে যোগ দিতেই পুতিনের এ সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, কৌশলগত নিরাপত্তা এবং নতুন এস-৪০০ চুক্তিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে রাজধানীর অনেক এলাকায় সাধারণ মানুষের জন্য যাতায়াতে বাড়তি বিধিনিষেধ থাকছে। দিল্লি প্রশাসন বলছে, প্রয়োজনীয় সতর্কতা নিলেও জনজীবনে প্রভাব কমানোর চেষ্টা করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au