সর্বশেষ

দায়মুক্তি দিলে পদত্যাগ করে ভেনেজুয়েলা ছাড়তে চেয়েছিলেন মাদুরো, রাজি হননি ট্রাম্প

  • 5:02 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে দেশ ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি শর্ত দিয়েছিলেন, দায়মুক্তি এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হলে তিনি ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যেতে রাজি। কিন্তু ট্রাম্প তার প্রায় সব অনুরোধই প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে আলোচনার সঙ্গে পরিচিত একাধিক সূত্র।

২১ নভেম্বর হওয়া ওই ফোনালাপ ছিল ১৫ মিনিটেরও কম সময়ের। তখন কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের সামরিক চাপ বাড়ছিল এবং ভেনেজুয়েলার ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কঠোর হচ্ছিল। এই পরিস্থিতিতেই মাদুরো দেশ ছাড়ার বিষয়ে আগ্রহ দেখান।

সূত্রগুলোর তথ্য বলছে, মাদুরো ট্রাম্পকে জানান, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে থাকা মামলা স্থগিত করলে, নিষেধাজ্ঞা তুলে নিলে এবং পরিবারের সদস্যদের জন্য পূর্ণ নিরাপত্তা দিলে তিনি দেশ ছাড়তে প্রস্তুত। তিনি তার সহকারী শতাধিক ভেনেজুয়েলীয় কর্মকর্তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধও করেন।

আরও জানা গেছে, নতুন নির্বাচনের আগ পর্যন্ত অভ্যন্তরীণ প্রশাসন দেখাশোনার দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে দেওয়ার প্রস্তাবও মাদুরো করেন। তবে ট্রাম্প এসব শর্ত মানতে রাজি হননি। বরং তিনি মাদুরোকে জানান, দেশ ছাড়ার জন্য তাকে এবং তার পরিবারকে মাত্র এক সপ্তাহ সময় দেওয়া যেতে পারে। ওই সুযোগও ইতোমধ্যে শেষ হয়ে গেছে বলে সূত্র জানিয়েছে।

ফোনালাপের পর যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে এবং মাদকবাহী সন্দেহে নৌযানে আক্রমণ অব্যাহত রেখেছে। মাদুরোর বিরুদ্ধে সামরিক চাপ এবং কূটনৈতিক অচলাবস্থা মিলিয়ে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au