সর্বশেষ

নভেম্বরে মব সন্ত্রাসে ১৬ খুন, রাজনৈতিক হত্যা ১২

  • 2:08 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:২৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি গত নভেম্বর মাসে আরও নাজুক হয়ে ওঠে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) তাদের মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে জানিয়েছে, এক মাসে মব সহিংসতায় ১৬ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও ১১ জন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য এবং নিজস্ব অনুসন্ধান বিশ্লেষণ করে সংস্থাটি বলছে, সহিংসতার বিস্তৃত চিত্র মানবাধিকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নভেম্বরে অন্তত ২০টি গণপিটুনির ঘটনা ঘটেছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুটি মৃত্যু এবং কারাগারে তিনজন সাজাপ্রাপ্ত কয়েদি ও নয়জন হাজতির মৃত্যু নথিভুক্ত হয়েছে।

এইচআরএসএস বলছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতা গত মাসে আরও বৃদ্ধি পায়। নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত এবং ২৬২ জন আহত হয়েছে। রাজনৈতিক দ্বন্দ্ব ও অন্তঃকোন্দলে ১২ জনের মৃত্যু এবং ৮৭৪ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৩৩টি সংঘর্ষে ১০ জন নিহত এবং ৪৭৯ জন আহত হয়েছে। এছাড়া বিএনপি–আওয়ামী লীগ, বিএনপি–জামায়াত এবং বিএনপি ও অন্যান্য দলের সংঘর্ষ মিলিয়ে শতাধিক মানুষ আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকরাও সহিংসতা ও হয়রানির বাইরে ছিলেন না। নভেম্বরে ২৩টি ঘটনায় ৩৬ জন সাংবাদিক নির্যাতন, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে ২২ জন আহত, ১১ জন হুমকির মুখে পড়েছেন এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশে সাতটি মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অন্তত ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১১৬৬ জনের নাম উল্লেখ এবং ২৩০১ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। একই সময়ে রাজনৈতিক মামলায় ১৯৯৩ জন গ্রেপ্তার হন, যার মধ্যে ১৭০০ জনের বেশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী। যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও ছয় হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের চিত্র আরও উদ্বেগজনক। নভেম্বরে ১৭৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ২৫ শিশু-কিশোরীসহ ৪৮ জন ধর্ষণের শিকার এবং ১৩ জন নারী ও শিশুকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। দুজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৩৬ জন নারী–শিশু।

যৌতুকের কারণে নির্যাতনে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। পারিবারিক সহিংসতায় ২৯ জন নিহত এবং ২৪ জন নারী আত্মহত্যা করেছেন।

শিশুদের ওপর নির্যাতনের ঘটনাও নথিবদ্ধ হয়েছে ১০৩টি। এর মধ্যে ২০ শিশু প্রাণ হারিয়েছে।

শ্রমিক নির্যাতনের ঘটনাও পেছনে নেই। নভেম্বরে ২৫টি ঘটনায় চারজন শ্রমিক নিহত এবং ৭৬ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কারণে দুর্ঘটনায় মারা গেছেন আরও ১৪ শ্রমিক।

মানবাধিকার সংস্থাটি বলছে, মাসজুড়ে সহিংসতা, রাজনৈতিক দমন–পীড়ন ও নারী–শিশু নির্যাতন দেশের মানবাধিকার পরিস্থিতিকে গভীর সংকটে ফেলেছে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au