সর্বশেষ

‘তৌহিদী জনতা’র হামলায় কক্সবাজারে ঢাকাইয়া মেলা বন্ধ

  • 2:42 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৯৯ বার
কক্সবাজারের ঈদগাঁওতে তৌহিদী জনতার হামলায় ‘ঢাকাইয়া মেলা’ পণ্ড হয়ে গেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- কক্সবাজারের ঈদগাঁওতে তৌহিদী জনতার বিক্ষোভ ও হামলার পর থেমে গেছে ‘ঢাকাইয়া মেলা’। গত রোববার আসরের নামাজের পর একদল মুসল্লি মেলার স্টলে হামলা চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।

প্রায় এক সপ্তাহ ধরে চলা এই মেলা শুরু হয়েছিল ২৩ নভেম্বর, উত্তর মাইজপাড়া আলমাছিয়া মাদ্রাসার পাশে একটি নির্মাণাধীন ভবনে।

স্থানীয়দের আপত্তির কারণে আগের দিন শনিবার আয়োজকরা মেলা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। তবে রোববার আবার স্টল খুললে ক্ষোভ ছড়িয়ে পড়ে। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা মিছিল নিয়ে মেলার সামনে জড়ো হন।

আয়োজকেরা ঘটনাস্থল ছাড়ার পর বিক্ষোভকারীরা স্টল মালিকদের মালপত্র সরিয়ে নিতে সময় দেন। কয়েকজন মেলার ব্যানার ও ফেস্টুন খুলে ফেলেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, মেলার আড়ালে জুয়া ও অনৈতিক কার্যক্রম চলছিল। তাদের দাবি, বিষয়টি জানলেও উপজেলা বা থানা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। মেলার পাশে আলমাছিয়া ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় যানজট ও শব্দদূষণে শিক্ষার্থীদেরও ভোগান্তি হচ্ছিল।

স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন স্থানীয় নেতা মেলার আয়োজন করেছিলেন। বিক্ষোভ পরিচালনায় সামনে ছিলেন মাওলানা জহিরুল ইসলাম, হেফজুর রহমান ও সিরাজুল ইসলাম। তবে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা যায়নি।

ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মেলা পরিচালনার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, এ বছর ঈদগাঁও এলাকায় মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনের কাছে কোনো আবেদন আসেনি।

তিনি বলেন, মেলা শুরু হওয়ার পর স্থানীয় লোকজন সেটি ভেঙে দিয়েছে বলে পরে জানতে পেরেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au