বাংলাদেশ

আপিল বিভাগেও বৈধতা পেল অন্তর্বর্তী সরকারের শপথ

  • 3:56 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৭০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ ও সরকার গঠনের পুরো প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগও তা বহাল রেখেছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই সিদ্ধান্ত দেন।

রিটকারীর লিভ টু আপিল পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়ে আদালত বলেন, ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিয়েছেন। সেই মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ায় প্রক্রিয়াটি আইনি ও সাংবিধানিকভাবে সমর্থনযোগ্য।

সুপ্রিম কোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রিটকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। ইন্টারভেনার হিসেবে শুনানি করেন লেখক ফিরোজ আহমেদের পক্ষে ড. শরীফ ভূঁইয়া।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন এবং রাষ্ট্রীয় শূন্যতা পূরণের প্রশ্নে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগ মতামত দিলে তাদের সুপারিশ অনুযায়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন।

পরবর্তীতে সরকার গঠনের প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট তা খারিজ করে। আদালত বলেছিলেন, জনগণের ইচ্ছা ও সাংবিধানিক প্রয়োজন মেনেই এই সরকার গঠিত হয়েছে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থাকবে।

আজকের রায়ে আপিল বিভাগ সেই অবস্থানই বহাল রাখল। সর্বোচ্চ আদালত পুনর্ব্যক্ত করেছে যে ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী ব্যবস্থা নিতে পারেন এবং প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের শপথ করানোর ক্ষমতা তার রয়েছে। এই রায়ের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটল বলে দাবি করেছে রাষ্ট্রপক্ষ।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au