বাংলাদেশ

খালেদা জিয়াকে বিদেশে পাঠালে এয়ার অ্যাম্বুলেন্স দেবে কাতার

  • 5:42 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কাতার।

বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৯ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতারকে চিঠি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর অনুরোধ করেছিলেন। তখন ইতিবাচক সাড়া দিলেও আজ সেটা আনুষ্ঠানিকভাবে জানাল দেশটি।

এর আগে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এভারকেয়ার হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রিচার্ড বিল এখন হাসপাতালে রয়েছেন এবং সব পরীক্ষা–নিরীক্ষা দেখেছেন। দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল বুধবার যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় আসে। রিচার্ড বিলের নেতৃত্বে দলটি এভারকেয়ার হাসপাতালে দেশি চিকিৎসকদের সাথে আলোচনা করে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে।

এদিনই সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং খালেদা জিয়ার পরিবার ও দলের নেতাদের ধৈর্য ধরার পরামর্শ দেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং এখনো দেশি–বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au