বিশ্ব

যেভাবে পুতিনকে সুরক্ষা দেয় এই ‘বিশেষ গাড়ি’

  • 11:14 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরের অন্যতম অবিচ্ছেদ্য অংশ তার বিশেষ লিমোজিন অরাস সেনেট। ভারত সফরেও সেই সুরক্ষিত গাড়িটি সঙ্গে আনা হচ্ছে। বিশ্বে সবচেয়ে নিরাপদ রাষ্ট্রপ্রধানবাহী যানগুলোর মধ্যে এটি অন্যতম বলে বিবেচিত।

অরাস সেনেটের নকশা চরম প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখে তৈরি। গাড়িটির বর্ম উচ্চ ক্যালিবারের গুলিও প্রতিহত করতে পারে। এতে মিসাইল ও ড্রোন হামলা মোকাবিলার বিশেষ সুরক্ষা ব্যবস্থা যুক্ত আছে। এমনকি পানিতে পড়ে গেলেও এটি ভেসে থাকতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছানো পর্যন্ত চালু থাকে।

রান-ফ্ল্যাট প্রযুক্তির কারণে চারটি টায়ার ক্ষতিগ্রস্ত হলেও গাড়িটি উচ্চ গতিতে চলতে সক্ষম। কেবিনে থাকা বিশেষ ছাকনি রাসায়নিক বা বিষাক্ত গ্যাস ঢুকতে দেয় না, ফলে হামলার মধ্যেও ভেতরের ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত থাকে।

৪ দশমিক ৪ লিটার টুইন টার্বো ভি৮ হাইব্রিড ইঞ্জিন অরাস সেনেটকে ৬ থেকে ৯ সেকেন্ডে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে তুলতে পারে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। কেবিনে রয়েছে চামড়ায় মোড়ানো আসবাব, হাতে তৈরি কাঠের প্যানেল এবং রাষ্ট্রীয় নিরাপত্তা মানের যোগাযোগ ব্যবস্থা।

সাধারণ অরাস সেনেটের দাম প্রায় ১৮ মিলিয়ন রুবল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা। তবে পুতিনের জন্য তৈরি বিশেষ সংস্করণটি বাণিজ্যিকভাবে বাজারে আসে না। ২০১৮ সালে রাশিয়ার এনএএমআই ইনস্টিটিউট, সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের টাওয়াজুন হোল্ডিংয়ের যৌথ উদ্যোগে অত্যাধুনিক এই লিমোজিনটি তৈরি করা হয়।

রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থায় গাড়িটির গুরুত্ব এতটাই যে তিনি যেখানেই যান, অরাস সেনেট সেখানে আগে পৌঁছে যায়।

ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরেও সঙ্গে থাকে অরাস সেনেট গাড়ি। ছবি: সংগৃহীত

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au