বিশ্ব

ভারতে পাঁচ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

  • 7:31 am - December 05, 2025
  • পঠিত হয়েছে:৫৩ বার
আদালতের প্রতিকী ছবি

মেলবোর্ন, ৫ ডিসেম্বর- কলকাতার নগর দায়রা আদালত নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের পাঁচ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। দেশদ্রোহিতাসহ একাধিক অভিযোগে বুধবার এই রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন মাওলানা ইউসুফ শেখ, মুহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, জবিরুল ইসলাম ও আনোয়ার হুসেন। রুবেল, জবিরুল ও আনোয়ার বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। আবদুল কালাম নামের আরেক আসামিকে আদালত খালাস দিয়েছেন।

বিচার ভবনের মুখ্য কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু জানান, রাষ্ট্রপক্ষ এই অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের কঠোরতা বিবেচনায় নিয়েছে। আদালত সূত্র বলছে, ইউসুফ, শহিদুল, রুবেল, জবিরুল ও আবদুল কালাম খাগড়াগড় বিস্ফোরণ মামলায় আগে থেকেই দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করছিলেন। খাগড়াগড় মামলার তদন্তের সময় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের হেফাজত থেকে তাঁদের নিয়ে যায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ।

এসটিএফের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বসিরহাট, বনগাঁ ও আসামের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তখন তাঁদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জাম, জাল পরিচয়পত্র ও জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে যে তারা ভারতের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিল। সরকারি আইনজীবী জয়ন্ত চক্রবর্তী বলেন, ছয়জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক ধারায় মামলা করা হয়েছিল। এর মধ্যে রুবেল, জবিরুল ও আনোয়ারের বিরুদ্ধে ফরেনার্স আইনে আলাদা মামলা করা হয়।

এই শাখার আরও খবর

দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা

মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…

গাছকে ‘জীবন্ত সত্তা’ হিসেবে স্বীকৃতি দিল কানাডার একটি শহর

মেলবোর্ন, ২৫ জুন- প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে কানাডার কুইবেক প্রদেশের ছোট শহর টেরেস-ভড্রিউইল। শহরটির সিটি কাউন্সিল গাছকে আনুষ্ঠানিকভাবে ‘জীবন্ত সত্তা’ হিসেবে…

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন; ব্যাপক হতাহতের আশঙ্কা

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে…

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

মেলবোর্ন, ২৫ জুন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে…

স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল, জোড়া গোলে উজ্জ্বল ভিনিসিয়ুস

মেলবোর্ন, ২৫ জুন- বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের…

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au