খেলা

ফুটবল বিশ্বকাপে কে কোন গ্রুপে?

  • 6:26 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
২০২৬ বিশ্বকাপ ড্র অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের দৃশ্যপট পরিষ্কার হলো ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত এই ড্রতে একে একে নির্ধারিত হয়েছে ১২টি গ্রুপের দল। ৪৮ দলের আসরে প্লে-অফ মিলিয়ে সম্ভাব্য ৬৪ দেশের নাম উঠে এসেছে স্ক্রিনে।

কোন গ্রুপে কারা পড়েছে, তা নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল চরমে, বিশেষ করে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা ছিল ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে।

নীচে গ্রুপভিত্তিক সব তথ্য তুলে ধরা হলো—

গ্রুপ–এ
মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি

গ্রুপ–বি
কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ
গ্রুপ–সি
ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি
গ্রুপ–ডি
যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি
গ্রুপ–ই
জার্মানি, আইভরি কোস্ট, ইকুয়েডর, কুরাসাও
গ্রুপ–এফ
নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি
গ্রুপ–জি
বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ–এইচ
স্পেন, সৌদি আরব, উরুগুয়ে, কেপ ভার্দে
গ্রুপ–আই
ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২
গ্রুপ–জে
আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ–কে
পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১
গ্রুপ–এল
ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

এই ড্রয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল সব দল। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা–এই তিন দেশে ছড়িয়ে থাকা ২০২৬ বিশ্বকাপের আয়োজন হবে ইতিহাসের সবচেয়ে বড় কাঠামোয়, আর তার প্রথম স্বাদই পাওয়া গেল এই ড্র অনুষ্ঠানে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au