খেলা

ফিফা শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প

  • 7:17 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ট্রাম্পের হাতে পুরস্কার তুলে দেন ফিফা প্রেসিডেন্ট৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ ডিসেম্বর-অবশেষে শান্তি পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ও সংঘাত থামিয়ে বিশ্বব্যাপী শান্তি বার্তা নিয়ে আসায় তাকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ট্রাম্পের হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইফান্তিনো।

২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। তার ১৮৮ দিন আগে অর্থাৎ, নির্ধারণ হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ ভাগ্য।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় শান্তি পুরস্কার। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান।

শান্তি পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, ‘পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।’

চলতি বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছে। বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে।

নতুন এই পুরস্কার দেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যুতেই। হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজেই।

ফিফা প্রেসিডেন্ট সম্প্রতি নোবেল শান্তি পুরস্কার প্রদানের আগে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছেন প্রকাশ্যে। বিজয়ী হিসেবে ভেনেজুয়েলার নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণার আগের দিনও ইনস্টাগ্রামে ইনফান্তিনো বলেছিলেন, ট্রাম্প অবশ্যই শান্তি পুরস্কারের দাবি রাখে।

এই শাখার আরও খবর

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

দেশজুড়ে অর্থনৈতিক ধস, দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে ছয় কোটি মানুষ

বড় ধরনের অর্থনৈতিক ধাক্কায় দেশের প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যেতে পারে। উচ্চ মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের সংকট ও জ্বালানি…

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল বিমান

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন এই বহরে থাকবে চারটি ওয়াইড-বডি এ৩৫০-৯০০…

দিনে দুপুরে তুলে নিয়ে যাওয়ার পর ফিরে এসে চুপচাপ সাব-রেজিস্টার

খুলনা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে সদর সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রায় ৪০…

দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি গ্রেপ্তার

শিশুদের একটি হাসপাতালের জন্য সংগ্রহ করা দাতব্য অর্থ আত্মসাতের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক ফার্স্ট লেডি শিরান্থী রাজাপাকসেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। বুধবার রাজধানী কলম্বো থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au