লিড নিউজ

খালেদা জিয়াকে লন্ডন পাঠানো হবে কি না, রাতে সিদ্ধান্ত

  • 4:57 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা ছিল শুক্রবার ভোরে। তবে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায় সেই যাত্রা স্থগিত হয়। এখন লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ড আজ রাতেই দেবে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।

শুক্রবার এভারকেয়ার হাসপাতালে তাঁর এন্ডোস্কোপি করেন প্রফেসর ডা. এ কিউ এম মহসিন। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, পরীক্ষা অনুযায়ী খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। তবে তাঁর সামগ্রিক শারীরিক অবস্থা এখনও নাজুক।

কাতার দূতাবাস জানায়, কাতার সরকারের উদ্যোগে নতুন করে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে। যদিও অ্যাম্বুলেন্সটি জার্মান কোম্পানির, ভাড়া ও ব্যবস্থাপনা পুরোটা করছে কাতার সরকার। সিদ্ধান্ত হলে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স পাঠানো হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার অবস্থা বৃহস্পতিবার রাতে আবারও খারাপ হয়ে যায়। তাঁর স্বাস্থ্য উপযুক্ত হলেই লন্ডনে নেওয়া হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত মেডিকেল বোর্ড নেবে।

এদিকে তাঁর চিকিৎসার খোঁজ নিতে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি শুক্রবার সকালের বিমানে এসে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং মেডিকেল বোর্ডের সঙ্গে পরবর্তী করণীয় ঠিক করার বিষয়ে আলোচনায় অংশ নেন।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের বিভিন্ন জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত বছর গণঅভ্যুত্থানের পর মুক্তি পেয়ে চলতি বছরের জানুয়ারিতে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থানের পর দেশে ফেরেন। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে টানা ১৩ দিন ধরে চিকিৎসাধীন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au