মুক্তিযোদ্ধার ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান
মেলবোর্ন, ২৬ জুন- জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য…
মেলবোর্ন, ৬ ডিসেম্বর- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করেছেন সহকারী শিক্ষকরা। আগামী রোববার ৭ ডিসেম্বর থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে এক যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংগঠনগুলো জানিয়েছে, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাময়িকভাবে তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তারা বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে এবং নৈতিকতার জায়গা থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত আর কোনো কর্মবিরতি থাকবে না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার থেকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা আগের সূচি অনুযায়ী চলবে। সংগঠনগুলো জানিয়েছে, পরবর্তী কর্মসূচি উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হবে।
এর আগে ৩ ডিসেম্বর থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন সহকারী শিক্ষকরা। তারা জানান, বেতন স্কেল সংশোধনসহ তিন দফা দাবিতে অর্থ মন্ত্রণালয় ১০ নভেম্বর যে প্রতিশ্রুতি দিয়েছিল, ২২ দিন কেটে গেলেও তার বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষকদের দাবি তিনটি হলো:
প্রথমত, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবির পরিপ্রেক্ষিতে অন্তত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন দ্রুত জারি করা।
দ্বিতীয়ত, ১০ এবং ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা।
তৃতীয়ত, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তে এখন শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি পেয়েছেন। সংগঠনগুলো বলেছে, দাবি পূরণে সরকার দ্রুত উদ্যোগ নেবে বলেই তারা আশা করছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au