বাংলাদেশ

জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা

  • 12:58 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৮ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসঙ্গে আয়োজনের জটিলতা বিবেচনায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং শেষ হবে বিকাল সাড়ে চারটায়।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০তম কমিশন সভা শেষে এই সিদ্ধান্তের ঘোষণা দেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের কারণে সময় ব্যবস্থাপনায় বাড়তি চাপ পড়বে। সাম্প্রতিক মক ভোটিং এবং মাঠের অভিজ্ঞতা যাচাই করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে ভোটের সময় আধা ঘণ্টা করে দুই ভাগে বাড়ানো হবে। তিনি জানান, সকালে সময় বাড়ালে ভোটারদের চাপ কিছুটা কমে এবং বিকেলে বাড়তি সময় দিলে যারা কাজ শেষে ভোটকেন্দ্রে যেতে চান তারাও সুযোগ পাবেন।

ইসি জানায়, নির্বাচনের দিন ভোটারদের সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভোটকেন্দ্রে অযথা ভিড় কমাতে সময় বাড়ানোকে প্রয়োজনীয় মনে করেছে কমিশন। সিদ্ধান্তটি মাঠপর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ এবং সাম্প্রতিক প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনা করেই নেওয়া হয়েছে।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au